Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: পলাশ সিংহ, মুর্শিদাবাদ: মুর্শিদাবাদ জেলার সামশেরগঞ্জের পল্টন ব্রিজের (Paltan Bridge Collapse) কাছে ফের রাস্তা ধসে চরম বিপর্যয়, দুর্ভোগে অ্যাম্বুলেন্স থেকে সমস্ত যানবাহন, বারবার ধসে ক্ষুব্ধ আমজনতা
ডাকবাংলা–পাকুড় রোডে ফের ধ্বস (Paltan Bridge Collapse)
সামসেরগঞ্জের ডাকবাংলা–পাকুড় রোডে ফের (Paltan Bridge Collapse) ধস। চরম দুর্ভোগের মুখে সাধারণ মানুষ। চাঁদপুর পল্টন ব্রিজ সংলগ্ন ১৩৩-এ জাতীয় সড়কের একটি গুরুত্বপূর্ণ অংশ ধসে যাওয়ায় কার্যত বন্ধ হয়ে পড়েছে যান চলাচল। সকাল থেকে অ্যাম্বুলেন্স, বাইক থেকে শুরু করে ছোট-বড় সমস্ত যানবাহনই আটকে পড়। এমনকি পায়ে হেঁটেও ওই অংশ পারাপার করা কার্যত অসম্ভব হয়ে দাঁড়ায়। বারংবার রাস্তা ধ্বসে যান চলাচলে সমস্যায় ক্ষুব্ধ সাধারণ মানুষ। প্রত্যেক বছর কোটি কোটি টাকা খরচ করে রাস্তা সংস্কার করলেও কেন বারবার ধ্বস? প্রশ্ন আমজনতার।
স্থানীয় সূত্রে খবর (Paltan Bridge Collapse)
স্থানীয় সূত্রের খবর, টানা বৃষ্টির জেরে অন্যান্য বারের মতো বৃহস্পতিবার সকালে ফের ধ্বস নেমে পরিস্থিতি আরও জটিল আকার নিয়েছে। রাস্তার একাংশ ভেঙে গিয়ে তৈরি হয়েছে বড় বিপজ্জনক গর্ত। ফলে যেকোনও মুহূর্তে আরও বড় অংশ ধসে পড়ার আশঙ্কা করছেন স্থানীয়রা।
এই রাস্তা দিয়ে প্রতিদিন হাজার হাজার যানবাহন চলাচল করে। সামসেরগঞ্জের পাশাপাশি পার্শ্ববর্তী এলাকার মানুষেরও যাতায়াতের অন্যতম গুরুত্বপূর্ণ এই সড়ক। পণ্যবাহী গাড়ি, যাত্রীবাহী যান, বাইক, টোটো, অ্যাম্বুলেন্স—সব ধরনের যানবাহনই এই রাস্তার উপর নির্ভরশীল। ফলে রাস্তা ধসে যাওয়ায় ব্যাপক সমস্যায় পড়েছেন নিত্যযাত্রীরা। বিশেষ করে জরুরি পরিষেবার ক্ষেত্রে পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। কোনও অসুস্থ রোগীকে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় অ্যাম্বুলেন্স আটকে গেলে বড় ধরনের বিপদ ঘটতে পারে বলে আশঙ্কা স্থানীয়দের।
আরও পড়ুন: Raj Mimi: পুরানো প্রেম! ১১ বছর পর কামব্যাক রাজ-মিমির
এদিকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে সামসেরগঞ্জ থানা এবং ডাকবাংলা সাব-ট্রাফিক গার্ডের পুলিশ। রয়েছেন THG কর্মীরাও। যান চলাচল নিয়ন্ত্রণের পাশাপাশি পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা চলছে। তবে দ্রুত রাস্তা মেরামত না হলে আরও বড় দুর্ভোগ তৈরি হতে পারে বলে আশঙ্কা। স্থানীয়দের দাবি, সাময়িকভাবে রাস্তা ঠিক না করে স্থায়ীভাবে মেরামতের ব্যবস্থা করতে হবে। কারণ গুরুত্বপূর্ণ ১৩৩-এ জাতীয় সড়কে বারবার ধস নামায় সাধারণ মানুষের নিরাপত্তা নিয়েই প্রশ্ন উঠছে। প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ এবং যুদ্ধকালীন তৎপরতায় রাস্তা মেরামতের দাবি জানিয়েছেন এলাকার মানুষ।


