Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: নেপালের ভয়াবহ হড়পা বান বিপর্যয়ের (Nepal Earthquake) রেশ কাটতে না কাটতেই ফের ভূমিকম্পে কেঁপে উঠল হিমালয়। বৃহস্পতিবার তিব্বতে জোরালো কম্পন অনুভূত হয়েছে। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.০। দুপুর ১টা ৪৬ মিনিট নাগাদ এই ভূমিকম্প হয়। ভূগর্ভের প্রায় ১৪ কিলোমিটার গভীরে ছিল কম্পনের উৎসস্থল।
পরপর প্রাকৃতিক দুর্যোগে আতঙ্ক (Nepal Earthquake)
তিব্বতের পাশাপাশি নেপাল, চিনের দক্ষিণাঞ্চলের (Nepal Earthquake) কয়েকটি এলাকা এবং ভারতের উত্তরাখণ্ডের কিছু জায়গাতেও কম্পন অনুভূত হয়েছে। ভূমিকম্পের কেন্দ্র থেকে প্রায় ১১৬ কিলোমিটার দূরে জোশীমঠেও কম্পনের প্রভাব টের পাওয়া যায়। এখনও পর্যন্ত নতুন করে কোনও বড় ক্ষয়ক্ষতির খবর সামনে আসেনি। তবে পরপর প্রাকৃতিক দুর্যোগে আতঙ্ক বেড়েছে সাধারণ মানুষের মধ্যে।

নেপালে হড়পা বান (Nepal Earthquake)
গত ২৬ অগস্ট নেপাল-তিব্বত সীমান্তে হিমবাহ ধস ও ভূকম্পনের পর ভয়াবহ হড়পা বানে বিপর্যস্ত হয় নেপালের বিস্তীর্ণ এলাকা। ভোটেকোশী নদীর জল আচমকা বেড়ে গিয়ে ভেসে যায় ঘরবাড়ি, সেতু ও রাস্তাঘাট। বহু মানুষ এখনও নিখোঁজ। উদ্ধারকাজও পুরোপুরি শেষ হয়নি।
আরও পড়ুন: Your Life: দিনে ২২ মিনিট চুমু খেলেই আয়ু বাড়বে ৭ বছর? জানুন ভাইরাল দাবির আসল সত্যি
এর মধ্যেই নতুন ভূমিকম্প পরিস্থিতিকে আরও উদ্বেগজনক করে তুলেছে। বিশেষজ্ঞদের মতে, হিমবাহ ধসের ফলে পাহাড়ি এলাকায় বেশ কিছু অস্থায়ী জলাধার বা হ্রদ তৈরি হয়েছে। সেখানে বিপুল পরিমাণ জল জমে রয়েছে। কোনওভাবে সেই জলাধারের বাঁধ ভেঙে গেলে ফের নীচের উপত্যকাগুলিতে আচমকা জল নেমে আসার আশঙ্কা রয়েছে। ফলে উদ্ধার ও ত্রাণকাজের পাশাপাশি হিমালয় অঞ্চলের পরিস্থিতির উপরও নজর রাখছেন বিশেষজ্ঞরা।


