Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা: ব্রততী সরকার: ভারতীয় বিমান বাহিনীর প্রাক্তন (Abhinandan Varthaman) গ্রূপ ক্যাপ্টেন এবং বীরচক্র পুরস্কারপ্রাপ্ত অভিনন্দন বর্তমান একটি নতুন অধ্যায়ের সূচনা করছেন। জানা গিয়েছে, গস্ট মাসে গোয়া ভিত্তিক বিমান সংস্থা FLY91 এ পাইলট হিসাবে যোগ দিচ্ছেন তিনি। এই ফ্লাই ৯১ এর দুটি ঘাঁটি রয়েছে-গোয়া ও হায়দরাবাদে।
কে এই অভিনন্দন? (Abhinandan Varthaman)
১৯৮৩ সালে চেন্নাইয়ে একটি জৈন পরিবারে জন্ম নেন ভারতীয় (Abhinandan Varthaman) বিমান বাহিনীর উইং কমান্ডার ও পাইলট অভিনন্দন বর্তমান। তাঁর পিত সিংহকুট্টি বর্তমান ছিলেন একজন অবসরপ্রাপ্ত এয়ার মার্শাল এবং মা ছিলেন একজন চিকিৎসক। বর্তমান অমরাবতীনগরের একটি সৈনিক স্কুলে পড়াশোনা করেন। পরে জাতীয় প্রতিরক্ষা একাডেমি থেকে স্নাতক হন। ২০০৮ সালের ১৯ জুন আইএএফ এর যুদ্ধ শাখায় ফ্লাইং অফিসার হিসেবে কমিশন লাভ করেন।
আরও পড়ুন: Nepal Earthquake: হড়পা বানের পর ফের কাঁপল হিমালয়, তিব্বতে ভূমিকম্প
কী হয়েছিল ২০১৯ সালে?
২০১৯ সালের ২৬ ফেব্রুয়ারি ভোরে , পুলওয়ামা সন্ত্রাসী হামলায় ৮০ জন সিআরপিএফ জওয়ানের প্রাণহানির প্রতিশোধ হিসাবে ভারতীয় বিমানবাহিনীর যুদ্ধবিমানগুলো পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের বালাকোট এ অবস্থিত জইশ-ই – মহম্মদ এর সন্ত্রাসী ক্যাম্পে হামলা চালায়। এই সময় পাকিস্তানের দু’টি যুদ্ধ বিমান উড়ে আসে ভারতের আকাশে। তাদের প্রতিহত করতে মুহূর্তের মধ্যে ভারতের ২টি মিগ্-২১ যুদ্ধ বিমান উড়ে যায়। যার একটিতে ছিলেন বায়ুসেনার উইং কমান্ডার অভিনন্দন।
সরকারি সূত্রের খবর, পাকিস্তান বিমান বাহিনীর একটি এফ-১৬ যোদ্ধা জেট তিনি ধ্বংস করে দেন। কিন্তু তাঁর বিমানটি ক্ষতিগ্রস্ত হলে তিনি প্যারাসুট নিয়ে পাকিস্তানের মাটিতে নামেন। এরপর তাকে আটক করে পাকিস্তান। তিনদিন রাখার পরে ২০১৯ সালের ১ মার্চ তাঁকে ভারতের হাতে তুলে দেয় পাকিস্তান। এর স্বীকৃতি স্বরূপ তাঁকে ২০২১ সালে বীরচক্র সম্মানে ভূষিত করা হয়। যা ভারতের তৃতীয় সর্বোচ্চ যুদ্ধকালীন বীরত্ব পুরস্কার।


