Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: মেসি কাণ্ডের রেশ এখনও কলকাতাবাসীর মনে রয়ে গিয়েছে (India vs Brazil)। এ যেন আতঙ্ক। তার প্রভাবই কি পড়ল ভারত বনাম ব্রাজিল ম্যাচের টিকিটে। বৃহস্পতিবার সাংবাদিকদের সঙ্গে একটি বৈঠক করেন সর্ব ভারতীয় ফেডারেশনের সভাপতি কল্যাণ চৌবে। সেই বৈঠকেই তিনি জানান যে, ভারত বনাম ব্রাজিল ম্যাচের টিকিটের চাহিদা কলকাতার থেকে শহরের বাইরে বেশি। যার জেরে আরও একটি প্রশ্ন উঠেছে। তাহলে বাইচুং ভুটিয়ার কথাই কি মেনে নিচ্ছে কলকাতাবাসী? যদিও এই বিষয় নিয়ে ফেডারেশন সভাপতি যুক্তি খাড়া করেছেন, বাংলার অর্থনীতির জন্য এটা ভালো দিক।
কলকাতার বাইরে টিকিটের চাহিদা (India vs Brazil)
ব্রাজিল ম্যাচ নিয়ে উন্মাদনা শুধু বাংলাতেই সীমাবদ্ধ নেই। ভারত জুড়ে এই ম্যাচের উন্মাদনা তুঙ্গে। তাই বুধবার অনলাইনে যা টিকিট ছাড়া হয়েছিল তা ১০ মিনিটের মধ্যেই বিক্রি হয়ে যায়। এই টিকিটের ৬৩ শতাংশ কিনেছে কলকাতার বাইরের সমর্থকরা। বাকি বাংলার মধ্যে। এতেই প্রশ্ন উঠছে তাহলে কি মেসি ম্যাচের তিক্ত অভিজ্ঞতার জেরেই বাংলার ফুটবলপ্রেমীরা ব্রাজিল ম্যাচ থেকে মুখ ফেরাচ্ছন? নাকি বাইচুং ভুটিয়ার কথা মেনে নিচ্ছেন। এই ম্যাচের বিরুদ্ধে তিনি। পাহাড়ি বিছে মনে করেন এই ম্যাচের ফলে ভারতীয় ফুটবলের কোনও উন্নতি হবে না। তাই এই ম্যাচ বয়কট করা উচিত সমর্থকদের। তাহলে কি সেই যুক্তি মেনে নিচ্ছেন বাংলার ফুটবলপ্রেমীরা।
ফেডারেশন সভাপতির যুক্তি (India vs Brazil)
বাংলার বাইরে টিকিটের চাহিদা নিয়ে খুশি ফেডারেশনের সভাপতি কল্যাণ চৌবে। তার মতে, এর ফলে বাংলার অর্থনীতিতে উপকার হবে। তিনি বলেন, “বাংলার বাইরে থেকে লোক যখন কলকাতায় আসবেন তখন শুধু তখন হোটেল পরিবহন সবেতেই উপকার হবে। একেই তো স্পোর্টস টুরিজ্যম বলে।”
আরও পড়ুন: Brazil legend Cafu: বাংলায় ফের আসছেন কাফু, এবার যাবেন পাহাড়েও
সাংবাদমাধ্যমকে সতর্ক (India vs Brazil)
এই বৈঠকে সাংবাদিকদের সতর্ক করেন ফেডারেশন সভাপতি (India vs Brazil)। কলকাতায় যখন ব্রাজিলের প্রতিনিধিরা যুভবারতী পরিদশর্নে এসেছিলেন তখন সংবাদমাধ্যমের ভুমিকা নিয়ে কিছু পরামর্শ দিয়েছেন। সেই বিষয়েই সংবাদমাধ্যমকে অবগত করেন ফেডারেশন সভাপতি। যাতে দেশের নাম ক্ষুন্ন না হয়।



