Last Updated on [modified_date_only] by Aditi Singha
কেটিভি বাংলা ডিজিটাল : নিউ ফারাক্কা স্টেশনে ধসের ঘটনায় রেল পরিষেবায় ব্যাপক প্রভাব পড়েছে। মালদহ ডিভিশনের নিউ ফারাক্কা এলাকায় ভূমিধসের জেরে ৪ সেপ্টেম্বর যাত্রা শুরুর কথা থাকা একাধিক গুরুত্বপূর্ণ ট্রেন বাতিল করা হয়েছে। আচমকা এই সিদ্ধান্তে চরম সমস্যার মুখে পড়েছেন দূরপাল্লার যাত্রীরা। বিশেষ করে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের মধ্যে নিয়মিত যাতায়াতকারী বহু যাত্রীর পরিকল্পনা ভেস্তে গিয়েছে (Train Cancelled)।
বাতিল একাধিক গুরুত্বপূর্ণ এক্সপ্রেস (Train Cancelled)
রেল সূত্রে জানানো হয়েছে, ধসের কারণে ৪ সেপ্টেম্বরের হাওড়া-নিউ জলপাইগুড়ি-হাওড়া শতাব্দী এক্সপ্রেস বাতিল করা হয়েছে। একইসঙ্গে কলকাতা-বালুরঘাট তেভাগা এক্সপ্রেস, হাওড়া-মালদহ টাউন ইন্টারসিটি এক্সপ্রেস এবং শিয়ালদহ-নিউ আলিপুরদুয়ার তিস্তা-তোর্সা এক্সপ্রেসও বাতিলের তালিকায় রয়েছে। পাশাপাশি হাওড়া-মালদহ টাউন-হাওড়া ইন্টারসিটি এক্সপ্রেস এবং মালদহ টাউন-আজিমগঞ্জ প্যাসেঞ্জার ট্রেনও বাতিল করা হয়েছে।
রুট বদল সাপ্তাহিক এক্সপ্রেসের (Train Cancelled)
শুধু ট্রেন বাতিল নয়, ধসের পরিস্থিতিতে একটি গুরুত্বপূর্ণ দূরপাল্লার ট্রেনের রুটও পরিবর্তন করা হয়েছে। ৪ সেপ্টেম্বর যাত্রা শুরু করার কথা থাকা মালদহ টাউন-আনন্দ বিহার টার্মিনাল সাপ্তাহিক এক্সপ্রেস নির্ধারিত পথে না গিয়ে একলাখি-কুমেদপুর-কাটিহার-মাঁসি-মুঙ্গের-কিউল হয়ে চলবে।
যাত্রীদের মধ্যে বাড়ছে উদ্বেগ (Train Cancelled)
হঠাৎ ট্রেন বাতিল এবং রুট পরিবর্তনের ফলে বহু যাত্রী বিপাকে পড়েছেন। কারও গন্তব্যে পৌঁছনোর সময় বদলে গিয়েছে, আবার অনেককেই বিকল্প পরিবহণের ব্যবস্থা করতে হচ্ছে। দূরপাল্লার যাত্রীদের ক্ষেত্রে এই পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে।
আরও পড়ুন : Darjeeling Loco Shed Collapse: টানা বৃষ্টিতে দার্জিলিংয়ে ভাঙল ঐতিহাসিক লোকোশেড, আহত ৮ রেলকর্মী
স্বাভাবিক পরিষেবার অপেক্ষায় যাত্রীরা
নিউ ফারাক্কা এলাকায় ধসের জেরে রেলপথের নিরাপত্তা ও পরিষেবা স্বাভাবিক রাখাই এখন রেল কর্তৃপক্ষের প্রধান লক্ষ্য। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত আরও কিছু ট্রেনের পরিষেবায় পরিবর্তন হতে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে। ফলে যাত্রীদের যাত্রার আগে সংশ্লিষ্ট ট্রেনের পরিষেবা ও রুট সম্পর্কে সর্বশেষ তথ্য যাচাই করে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।
আজ যে সমস্ত গুরুত্বপূর্ণ দূরপাল্লার ট্রেন বাতিল করা হয়েছে:
- কাঞ্চনকন্যা এক্সপ্রেস (১৩১৪৯)
- উত্তরবঙ্গ এক্সপ্রেস (১৩১৪৭)
- গৌড় এক্সপ্রেস (১৩১৫৩)
- দার্জিলিং মেল (১২৩৪৩)
- পদাতি এক্সপ্রেস (১২৩৭৭)
- শিয়ালদহ–নিউ
- আলিপুরদুয়ার তিস্তা-তোর্সা এক্সপ্রেস (১৩১৪১)
- শিয়ালদহ–জলপাইগুড়ি রোড হামসফর এক্সপ্রেস (১৩১১৫)
- শিয়ালদহ–বালুরঘাট এক্সপ্রেস (১৩১৮৯)
- শিয়ালদহ–সহর্ষা হাটেবাজারে এক্সপ্রেস (১৩১৬৯)
- কলকাতা–রাধিকাপুর এক্সপ্রেস (১৩১৪৫)
- কলকাতা–জোগবানি এক্সপ্রেস (১৩১৫৯)
- কলকাতা–বালুরঘাট তেভাগা এক্সপ্রেস
- হাওড়া–নিউ জলপাইগুড়ি শতাব্দী এক্সপ্রেস (আপ ও ডাউন)
- হাওড়া–মালদহ টাউন ইন্টারসিটি এক্সপ্রেস (আপ ও ডাউন)
এর পাশাপাশি বাতিল করা হয়েছে – - মালদহ টাউন–আজিমগঞ্জ প্যাসেঞ্জার ট্রেনটিও।
বাতিলের পাশাপাশি কয়েকটি ট্রেনের পথও ঘুরিয়ে দেওয়া হয়েছে। আজ যাত্রা শুরু করার কথা থাকা মালদহ টাউন–আনন্দ বিহার টার্মিনাল সাপ্তাহিক এক্সপ্রেস নিউ ফারাক্কা রুটে না গিয়ে একলাখি–কুমেদপুর–কাটিহার–মাঁসি–মুঙ্গের–কিউল হয়ে চলাচল করবে।
পুজোর মুখে আচমকা পাহাড় ও উত্তরবঙ্গগামী ট্রেনগুলোর এই হাল হওয়ায় মাথায় হাত পড়েছে যাত্রীদের। কাউন্টারগুলোতে টিকিটের রিফান্ড ও বিকল্প যাত্রাপথের খোঁজে ভিড় উপচে পড়ছে। দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করতে ট্র্যাক মেরামতের কাজ চালাচ্ছে রেল প্রশাসন।



