Last Updated on [modified_date_only] by Aditi Singha
গোপাল শীল: দক্ষিণ ২৪ পরগনার বজবজ থানার অন্তর্গত চরিয়াল মসজিদ সংলগ্ন এলাকায় বৃহস্পতিবার গভীর রাতে ঘটে গেল চাঞ্চল্যকর ঘটনা (Jahangir Khan)। আচমকাই একটি জেসিবি নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে পড়ে প্রাক্তন জেলা পরিষদ সদস্য জাহাঙ্গীর খানের কার্যালয়ে। ঘটনাকে ঘিরে রাতারাতি এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
মোটরবাইকে ধাক্কা, আহত আরোহী (Jahangir Khan)
জেসিবির ধাক্কায় মোটরবাইকে থাকা এক আরোহী আহত হন। দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারাই দ্রুত এগিয়ে এসে আহত ব্যক্তিকে উদ্ধার করেন। পরে তাঁকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়। একইসঙ্গে দুর্ঘটনার অভিঘাতে কার্যালয়ের একাংশ ক্ষতিগ্রস্ত হয়। ভবনের নিচতলায় থাকা একটি কেকের দোকানও ক্ষতির মুখে পড়ে। আচমকা এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন আশপাশের বাসিন্দারা।
ক্ষতিগ্রস্ত পার্টি অফিস (Jahangir Khan)
যে কার্যালয়ে জেসিবিটি ঢুকে পড়ে, সেটি দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদের প্রাক্তন পূর্ত ও পরিবহন কর্মাধ্যক্ষ তথা প্রাক্তন জেলা পরিষদ সদস্য জাহাঙ্গীর খানের কার্যালয়। গত বিধানসভা নির্বাচনে আলতা বিধানসভা কেন্দ্র থেকে তিনি পরাজিত হন। রাজনৈতিক মহলে জাহাঙ্গীর খানকে ঘিরে দীর্ঘদিন ধরেই নানা আলোচনা রয়েছে। ফলে তাঁর কার্যালয়ে গভীর রাতে এমন ঘটনা ঘটায় স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে শুরু করেছে।
ঘটনাস্থলে পুলিশ (Jahangir Khan)
দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় বজবজ থানার পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পাশাপাশি দুর্ঘটনাগ্রস্ত জেসিবিটি সরিয়ে নেওয়ার প্রক্রিয়াও শুরু হয়েছে। জেসিবিটির নম্বর WB 12C 0343। কীভাবে সেটি নিয়ন্ত্রণ হারাল, চালকের কোনও গাফিলতি ছিল কি না, নাকি অন্য কোনও কারণে দুর্ঘটনাটি ঘটেছে—সব দিক খতিয়ে দেখছে পুলিশ।
আরও পড়ুন: DU Sultanate: দিল্লি বিশ্ববিদ্যালয়ে সিলেবাসে বড় বদল: বাদ পড়ল সুলতানি আমল সহ একাধিক বিষয়
জাহাঙ্গীর খান সংশোধনাগারে
এই ঘটনার আরও একটি গুরুত্বপূর্ণ দিক রয়েছে। বর্তমানে জাহাঙ্গীর খান সংশোধনাগারে রয়েছেন। তাঁর অনুপস্থিতিতেই তাঁর কার্যালয়ে গভীর রাতে জেসিবি ঢুকে পড়ার ঘটনায় স্বাভাবিকভাবেই নানা প্রশ্ন উঠছে। যদিও প্রাথমিকভাবে ঘটনাটি দুর্ঘটনা বলেই মনে করা হচ্ছে, তবু এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে কি না, তা নিয়ে এলাকায় জল্পনা তৈরি হয়েছে।



