Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: সঞ্জীব মল্লিক, বড়জোড়া: বাঁকুড়ার বড়জোড়া (Barjora Factory Accident) শিল্প তালুকে বেসরকারি কারখানায় চুল্লি ফেটে আহত ৩ জন শ্রমিক, কারখানা কর্তৃপক্ষের বিরুদ্ধে শ্রমিক নিরাপত্তায় গাফিলাতির অভিযোগ ।
কোথায় ঘটেছে ঘটনা? (Barjora Factory Accident)
বেসরকারি কারখানায় চুল্লি ফেটে গুরুতর জখম হলেন ৩ জন শ্রমিক (Barjora Factory Accident)। বৃহস্পতিবার ভোরে ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার বড়জোড়া ব্লকের ঘুটগড়িয়া এলাকায় থাকা একটি কারখানায়। আহত ৩ শ্রমিককে প্রথমে বড়জোড়া সুপার স্পেশ্যালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে আহতদের দুর্গাপুরের একটি বেসরকারি নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনার পর কারখানা কর্তৃপক্ষের বিরুদ্ধে শ্রমিক নিরাপত্তার গাফিলাতির অভিযোগ আনা হয়েছে।
ফেটে যায় চুল্লি (Barjora Factory Accident)
বাঁকুড়ার বড়জোড়া শিল্প তালুকে একের পর এক কারখানায় দূর্ঘটনা অব্যাহত। বৃহস্পতিবার সকালে ওই শিল্প তালুকে থাকা স্থানীয় মান কনকাস্ট প্রাইভেট লিমিটেড নামের একটি ইস্পাত কারখানায় যখন পুরোদমে উৎপাদনের কাজ চলছিল সেই সময় আচমকাই কারখানার একটি চুল্লি ফেটে যায়। চুল্লিতে থাকা গলিত লোহা ছিটকে পড়ে চুল্লির আশপাশে । সেই সময় চুল্লির পাশে কর্মরত অবস্থায় থাকা তিন শ্রমিকের গায়ে ছিটকে পড়ে গলিত লোহা। গুরুতর আহত হন জীবন ঘোষ, শিবশঙ্কর রায় ও রাজেশ কুমার সিং। ওই ৩ শ্রমিককে বড়জোড়া সুপার স্পেশ্যালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে তাঁদের শারিরীক অবস্থার অবনতি হলে দুর্গাপুরের বেসরকারি হাসপাতালে পাঠানো হয়।
আরও পড়ুন: Kidney Scam: কাজের প্রলোভনে লুধিয়ানা, ঘুম ভাঙতেই পেটে অস্ত্রোপচারের দাগ! উঠছে কিডনি চুরির অভিযোগ!
ঘটনার পর স্থানীয়দের দাবি সময়ের সাথে সাথে কারখানাগুলির আধুনিকিকরণ না হওয়াতেই বারংবার এমন দূর্ঘটনা ঘটছে। স্থানীয় বিজেপি নেতৃত্বের দাবি তৃণমূলের ১৫ বছরে কারখানাগুলি থেকে শুধু তোলাবাজি করা হয়েছে। শ্রমিকদের নিরাপত্তা বা কারখানার আধুনিকীকরণ নিয়ে কর্তৃপক্ষের উপর কোনও চাপ তৈরী করেনি সরকার। ফলে এই ধরনের ঘটনা বারেবারে ঘটছে।


