Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: শিল্ড নিয়ে ফের মোহনবাগান বনাম আইএফএ বিতর্ক (IFA SHEILD)। বৃহস্পতিবার ক্লাব তাঁবুতে বসে রীতিমত আইএফএ-র বিরুদ্ধে হুঙ্কার তুলেছিলেন মোহনবাগান ক্লাবের সভাপতি দেবাশিস দত্ত। শর্ত দিয়েছেন সময়ে শিল্ড শুরু করে আইএসএলের আগে তা শেষ করার। নাহলে আইএসএলের প্রস্তুতি নিতে সমস্যায় পড়তে হবে দলগুলিকে। তাই আগেই আইএফএকে শর্ত দিয়েছে মোহনবাগান। তবে আইএফএ-র পক্ষ থেকেও চিঠি দিয়ে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তারা সময়ে শিল্ড শেষ করবে।
আইএফএ-র প্রতিশ্রুতি (IFA SHEILD)
মোহনবাগানের শর্ত অনু্যায়ী ৬ অক্টোবরের মধ্যে আইএফএ শিল্ড শেষ করতে হবে। নাহলে শিল্ড খেলবে না মোহনবাগান। কিন্তু আইএফএ-এর পক্ষ থেকে চিঠি দিয়ে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে যে, সময়ের মধ্যেই তারা আইএফএ শিল্ড শেষ করবে। অর্থাৎ ৬ অক্টোবরের মধ্যেই আইএফএ শিল্ড শেষ করা হবে। এই মর্মে ক্লাবগুলিকে ইতিমধ্যেই চিঠি পাঠিয়ে দেওয়া হয়েছে আইএফএ-র পক্ষ থেকে।
লিগ ডার্বির প্রস্তুতি (IFA SHEILD)
মোহনবাগান লিগ ডার্বির প্রস্তুতিতে খুব সিরিয়াস। ডুরান্ড কাপের ফাইনালে যে ডার্বি মোহনবাগান হেরেছে তার বদলা হিসেবেই এই ম্যাচকে দেখছে সবুজ মেরুন ব্রিগেড। কারণ ইতিমধ্যেই ইস্টবেঙ্গল এবং মোহনবাগান সুপার সিক্সে জায়গা পাকা করে ফেলেছে। তাই এই ম্যাচের সেরকম গুরুত্ব নেই। কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্ট এই ম্যাচ একশো শতাংশ শোক্তি নিয়ে খেলার পরিকল্পনা করছে। ইতিমধ্যেই লিগে অ্যালেক্স সাজি, মনবীর সিং, সাহাল আবদুল সামাদ, লিস্টন কোলাসোর মত সিনিয়র দলের ফুটবলারদের খেলতে দেখা গিয়েছে। ডার্বি ম্যাচে আরও শক্তি বাড়াতে চায় মোহনবাগান। তাই শুধু সুহেল, সায়নদের পাশাপাশি রাহুল ভেকে, আপুইয়াদেরও খেলতে দেখা যেতে পারে।
ইস্টবেঙ্গলের প্রস্তুতি (IFA SHEILD)
ইস্টবেঙ্গলের লক্ষ্য এখন এএফসি (IFA SHEILD)। সেটাই পাখির চোখ করে এগোচ্ছে তারা। তাই লিগ ডার্বিতে লাল হলুদের সিনিয়র ফুটবলারদের দেখা যাবে না। তাছাড়া অইভি বিষ্ণু চোট থেকে রিকভারি করছেন। তাঁকে নিয়েও কোনও ভাবে ঝুকি নেবে না লালা হলুদ ম্যানেজমেন্ট। সুতরাং তন্ময় দাস, আকাশ হেমরামদের নিয়েই ডার্বিতে নামবে লাল-হলুদ।
আরও পড়ুন: Smriti Mandhana: স্মৃতির জোড়া নজির! মিতালির সামনেই ভাঙলেন তাঁর রেকর্ড
দুই শিবিরে ডার্বির প্রস্তুতি ভিন্ন। যেখানে সবুজ মেরুন পুরো দমে গুরুত্ব দিচ্ছে ডার্বিকে সেখানে ইস্টবেঙ্গল গুরুত্বই দিচ্ছে না। সবুজ মেরুন ম্যানেজমেন্টের পক্ষ থেকে জানানো হয়েছে যে সিনিয়র দলের ফুটবলারদের ফিট রাখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছ।



