Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: কলকাতার তিন প্রধান। তার মধ্যে মহামেডান স্পোর্টিংয়ের (Mohammedan Sporting) অবস্থা বাকি দুই ক্লাবের থেকে একেবারেই ভিন্ন। আইএসএলে ওঠার পর থেকে ভালো সময়ের মুখ দেখেনি সাদা কালো ব্রিগেড। ঠিকঠাক স্পনসর না পাওয়া। তার ওপর আর্থিক সমস্যায় জরজরিত। ফুটবলার থেকে কোচের বেতন বাকি থাকায় একাধিক ট্রান্সফার ব্যান পায় মহামেডান স্পোর্টিং। সব মিলিয়ে নাজেহাল অবস্থা ক্লাবের। এবার সম্প্রতি বদল হয়েছে ক্লাবের খোল নলচে। নতুন কমিটি গঠন হওয়ার সঙ্গে স্বস্তি ফিরল সাদা কালো ব্রিগেডে। ধীরে ধীরে ফুটবলারদের বেতন মেটাচ্ছিল মহামেডান ক্লাব। কিন্তু বাকি রয়ে গিয়েছিল মহম্মদ কাদিরির বকেয়া বেতন। তাই ট্রান্সফার ব্যান ওঠেনি। এবার তাও মিটিয়ে দেওয়া হয়েছে। তাই অবশেষে উঠতে চলেছে। সোমবার ক্লাব তাবুতে সাংবাদিক সম্মেলন করে সেই সুখবর দিল মহামেডান।

ক্লাব সচিবের বক্তব্য (Mohammedan Sporting)
মহামেডানের (Mohammedan Sporting) নতুন ক্লাব সচিব ওয়াসিম আক্রম। প্রথম দিন থেকেই ইতিবাচক ছিলেন। তিনি কথা দিয়েছিলেন ট্রান্সফার ব্যান উঠবে। তা হয়েও গেল। তিনি সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন, “ফিফার এই নির্দেশিকার ফলে পরবর্তী ট্রান্সফার উইন্ডো খুললেই নতুন ফুটবলার সই করাতে পারবে ক্লাব”। এই মুহূর্তে মহামেডান দলে কোনও বিদেশি ফুটবলার নেই। আসন্ন মরসুমের আগে নতুন বিদেশি ফুটবলার দলে নিতে আর কোনও বাধা রইল না সাদা কালো ব্রিগেডের।

ডুরান্ড কাপে অভিযান শুরু মহামেডানের (Mohammedan Sporting)
সোমবার ডুরান্ড কাপে মাঠে নামছে মহামেডান। এই ম্যাচের আগেই সুখবর পেয়ে গেল ক্লাব। বেনারসের দল বাগপত এফসি-র মুখোমুখি হচ্ছে সাদা-কালো ব্রিগেড। যুবভারতীতে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা সাতটায়। এই মুহূর্তে ঘরোয়া লিগে দারুণ ছন্দে রয়েছে দল। তিনটি ম্যাচ খেলে দুটিতে জয় ও একটি ড্র নিয়ে আত্মবিশ্বাসী মেহরাজউদ্দিন ওয়াডুর দল।
আরও পড়ুন: Commonwealth Games 2026: রুপো পেয়েও অসমাপ্ত স্বপ্ন রাজা মুথুপান্ডির
মেহেরাজউদ্দিনের বক্তব্য (Mohammedan Sporting)
তবে প্রতিপক্ষ বাগপত এফসি নতুন দল হওয়ায় তাদের সম্পর্কে খুব একটা স্পষ্ট ধারণা নেই মহামেডান শিবিরের। কোচ মেহরাজউদ্দিন ওয়াডু জানিয়েছেন, “আমরা কলকাতা লিগে খেলে সম্পূর্ণ প্রস্তুত হয়েছি। তবে আমাদের দলের অনেকেরই ডুরান্ডের মতো বড় টুর্নামেন্টে খেলার অভিজ্ঞতা নেই। বাগপত দলটাকে গতবার অল্প সময়ের জন্য দেখেছিলাম, তবে এবার ওদের স্কোয়াড কেমন, সে বিষয়ে নিশ্চিত নই। তবুও ফুটবলারদের পরিষ্কার নির্দেশ দিয়েছি, প্রতিপক্ষ নিয়ে না ভেবে মাঠে নিজেদের সেরাটা দিতে।”



