Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: ছট পুজোয় শ্রেয়স আইয়ারের সুস্থতা চেয়ে প্রার্থনা করলেন সূর্যকুমার যাদবের মা স্বপ্ন যাদব। যা মন জয় করে নিয়েছে নেটিজেনদের (Shreyas Iyer)।
শ্রেয়সের সুস্থতা চেয়ে প্রার্থনা সূর্যের মায়ের (Shreyas Iyer)
পাঁজরে গুরুতর চোট পেয়ে সিডনিতে চিকিৎসাধীন শ্রেয়স আইয়ার। প্রথমে তাকে ICU-তে রাখা হলেও পরে ছেড়ে দেওয়া হয়। তবে রিপোর্টে বলা হয়েছে আরও কয়েকদিন তাকে নজরদারিতে রাখতে হবে। শ্রেয়সের সুস্থতা কামনা করছে পুরো দেশ। এবার তার সুস্থতা চেয়ে ছট পুজোয় প্রার্থনা করলেন সূর্যকুমার যাদবের মা স্বপ্না যাদব। সেই ভিডিও সূর্যকুমারের বোন সোশ্যাল মিডিয়ায় শেয়ার করার কিছুক্ষণের মধ্যেই ভাইরাল হয়ে যায় সেই ভিডিও। এই কাজ নেটিজেনদের মন জয় করে নিয়েছে (Shreyas Iyer)।
ভারত-অস্ট্রেলিয়ার তৃতীয় ওয়ানডে ম্যাচে অ্যালেক্স ক্যারির ক্যাচ ধরতে গিয়ে চোট পান শ্রেয়স। তারপর তাকে হাসপাতালে ভর্তি করা হলে জানা যায় তার পাঁজরের গুরুতর আঘাত ও অভ্যন্তরীণ রক্তক্ষরণের কথা। আপাতত তার যা অবস্থা তাতে তার মাঠে ফিরতে কতদিন সময় লাগবে সেটা নিশ্চিত করে বলা যাচ্ছে না। সূত্রের খবর আপাতত চার মাস তাকে থাকতে হবে মাঠের বাইরে। তবে সেই বিষয়েও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। সূর্যকুমার যাদব টি-টোয়েন্টি ম্যাচের আগে সাংবাদিক বৈঠকে জানিয়েছিলেন তার সাথে কথা হয়েছে শ্রেয়স আইয়ারের। তিনি উত্তর দিচ্ছেন, সূর্য জানান দ্রুত সুস্থ হয়ে উঠছেন শ্রেয়স।

সম্প্রতি সূর্যকুমারের বোন একটি ভিডিও শেয়ার করেছেন তার ইন্সটাগ্রামের স্টোরিতে। যেখানে দেখা যায় ছট পুজো করছেন সূর্যর মা। সেই সময় তাকে বলতে শোনা যায় ‘আমি এটা বলতে চাই যে শ্রেয়স আইয়ারের জন্য প্রার্থনা করুন সবাই, যাতে ও সুস্থ হতে আসতে পারে। আমি কাল শুনেছি ওর শরীর ভালো নয়, আমার ভালো লাগছে না।’ এই ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল (Shreyas Iyer)।


