Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: ব্রততী সরকার: সুপ্রিম কোর্টের অনুমতিতে বিদেশ গেলেন অভিষেক। কবে ফিরবেন তিনি (Abhishek Banerjee)? চোখের চিকিৎসা করাতে অবশেষে বিদেশে পারি দিলেন ডায়মন্ড হারবারের তৃণমূল সংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার রাতেই দিল্লি পৌঁছে অভিষেক। সেখান থেকেই শুক্রবার ভোরে বিমানে বিদেশ উড়ে যাওয়ার কথা তাঁর। বিদেশে যাওয়ার আবেদন জানিয়ে গত জুলাই মাসেই কলকাতা হাইকোর্টকে আবেদন করেছিলেন অভিষেক। কিন্তু গত ২০ জুলাই হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য্য তাঁর বিদেশ যাওয়ার আবেদন খারিজ করে দেন।
তিনি অভিষেক বন্দোপাধ্যায়কে এসএসকেম হাসপাতালে চিকিৎসার পরামর্শ দেন। কলকাতা হাইকোর্টের এই নির্দেশকে চ্যালেঞ্জ করে গত ২৯ জুলাই সরাসরি সুপ্রিমকোর্টে আবেদন করেন অভিষেক। কিন্তু গত ৩ আগস্ট সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ অভিষেকের এই আবেদন কলকাতা হাইকোর্টে পুণরায় ফিরিয়ে দেয়। শীর্ষ আদালতের প্রধান বিচারপতি বলেন, তিনি এই মামলায় কোনও হস্তক্ষেপ করবেন না। এরপরে আবারও অভিষেক হাইকোর্টকে আবেদন করলেও, সেই আবেদনে সাড়া দেননি বিচারপতি সৌগত ভট্টাচার্য্য।
অভিষেকের আইনজীবি (Abhishek Banerjee)
অভিষেকের আইনজীবী জানান আগেও চোখের চিকিৎসা করানোর জন্য অভিষেককে বিদেশ যাওয়ার অনুমতি দেওয়া হয়েছিল। ২০২৩ থেকে ২০২৫ সালের মধ্যে মোট ১২ বার তিনি বিদেশ গিয়েছেন। প্রতিবার তিনি নির্ধারিত সময়ে দেশে ফিরে এসেছেন। এখানে তাঁর স্ত্রী, সন্তান-সহ পুরো পরিবার রয়েছে। তাই তাঁর পালিয়ে যাওয়ার কোনও আশঙ্কা নেই। এ ছাড়াও তিনি জানান, কেন্দ্রীয় সরকার চাইলে তারা খুব সহজেই তাঁর সমস্ত গতিবিধি নজরে রাখতে পারে।
বিদেশ যাওয়ার অনুমতি (Abhishek Banerjee)
অনেক আবেদন করার পরেও কোনও সুরাহা না পেয়ে তিনি আবারও সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন। শীর্ষ আদালত অভিষেক বন্দোপাধ্যায়কে তাঁর চিকিৎসার জন্য সেপ্টেম্বরে তিন সপ্তাহের জন্য শর্তসাপেক্ষে বিদেশে যাওয়ার অনুমতি দেয়। তবে তার আগে আদালত তাকে তাঁর ভ্রমণের বিস্তারিত বিবরণ পুলিশের কাছে জমা দেওয়ার নির্দেশ দেয়।
আরও পড়ুন: EOS05: ব্যর্থতার পর দুরন্ত প্রত্যাবর্তন ইসরোর, মহাকাশে সফল ‘আই অফ দ্য স্কাই’
কতদিনের জন্য যাচ্ছেন অভিষেক
সুপ্রিম কোর্টের নির্দেশ মতো তিন সপ্তাহের জন্য বিদেশ যাচ্ছেন অভিষেক (Abhishek Banerjee)। সুপ্রিমকোর্টের অনুমতিতে চিকিৎসার জন্য বিদেশে গেলেন অভিষেক বন্দোপাধ্যায়। তিনি আগেই জানিয়েছিলেন সেপ্টেম্বরের প্রথম সপ্তাহের দিকেই তিনি বিদেশের উদ্দেশ্যে রওনা দেবেন। সেই কথা মতোই বৃহস্পতিবার রাতে দিল্লি যান তিনি। শুক্রবার সেখান থেকেই বিদেশের উদ্দেশ্যে রওনা দিয়েছেন বলে জানা যাচ্ছে।



