Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: জলপাইগুড়ির কৃতি সন্তান ১৮ বছর বয়সি কেয়া বন্দ্যোপাধ্যায় আন্তর্জাতিক মঞ্চে দেশের নাম উজ্জ্বল করলেন (Power Lifter)। দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত আইপিএফ ওয়ার্ল্ড সাব-জুনিয়র এবং জুনিয়র ক্লাসিক পাওয়ারলিফটিং চ্যাম্পিয়নশিপে অংশ নিয়ে রুপো জিতেছেন তিনি। তাঁর এই অভাবনীয় সাফল্য ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ব্যাপক শোরগোল ফেলে দিয়েছে।
ওজন কম, আত্মবিশ্বাস আকাশছোঁয়া (Power Lifter)
জুনিয়র উইমেন্স ৪৭ কেজি ক্যাটেগরিতে লড়াইয়ে নামলেও প্রতিযোগিতার দিন কেয়ার শারীরিক ওজন ছিল ৪৫.৭০ কেজি, যা নির্ধারিত নিয়মের সম্পূর্ণ অনুকূলে ছিল। এই প্রতিযোগিতায় নিজের প্রতিভার পূর্ণ স্বাক্ষর রেখে একের পর এক রাউন্ডে চমকপ্রদ প্রদর্শন করেন জলপাইগুড়ির এই তরুণী।
ডেডলিফটের অবিশ্বাস্য লড়াই (Power Lifter)
প্রতিযোগিতার শুরুতেই স্কোয়াট ক্যাটেগরিতে নিজের ওজনের দ্বিগুণ অর্থাৎ ৯০ কেজি ওজন তুলে তাক লাগিয়ে দেন কেয়া। এরপর বেঞ্চ প্রেসে সফলভাবে তোলেন ৫০ কেজি। তবে পদক নিশ্চিত করতে একেবারে শেষ মুহূর্তে ডেডলিফটে এক বড়সড় ঝুঁকি নেন তিনি। নিজের শরীরের ওজনের তিনগুণেরও বেশি অর্থাৎ ১৪০ কেজি ওজন তুলে সবাইকে চমকে দেন এই বঙ্গকন্যা।
সোনার হাতছানি (Power Lifter)
সব মিলিয়ে তিন বিভাগে মোট ২৮০ কেজি ওজন তুলে পডিয়ামে নিজের স্থান পাকা করেন কেয়া। সামান্য ব্যবধানে সোনার পদক হাতছাড়া হলেও আয়ারল্যান্ডের প্রতিযোগীর ঠিক পরেই থেকে রুপো জিতে দেশের মান রক্ষা করেন তিনি। একই প্রতিযোগিতায় বাংলার আরেক অ্যাথলিট মধুরা কর চারটি সোনা জিতে বাংলার মুকুটে নতুন পালক যোগ করেছেন।
আরও পড়ুন: IFA SHEILD: সময়েই শেষ হবে শিল্ড প্রতিশ্রুতি আইএফএর, ডার্বির প্রস্তুতিতে দুই শিবির
দেশজুড়ে প্রশংসার জোয়ার (Power Lifter)
দ্বাদশ শ্রেণির ছাত্রী কেয়া এর আগে ২০২৪ এবং ২০২৫ সালের জাতীয় পাওয়ার লিফটিং চ্যাম্পিয়নশিপে টানা সোনা জিতে নিজের আধিপত্য বজায় রেখেছিলেন (Power Lifter)। চলতি বছরে বেঞ্চ প্রেস বিভাগেও তিনি চ্যাম্পিয়ন হন। আন্তর্জাতিক মঞ্চে এই দুর্দান্ত সাফল্যের পাশাপাশি তাঁর মিষ্টি মুখশ্রী ও অসামান্য ক্রীড়াশৈলী নিয়ে নেটদুনিয়ায় চর্চা তুঙ্গে। নেটিজেনদের একাংশ তাঁকে বিশ্বের অন্যতম সুন্দরী পাওয়ার লিফটারের তকমাও দিয়েছেন। আগামী দিনে তিনি আরও বড় সাফল্য এনে দেবেন দেশের জন্য, এমনটাই প্রার্থনা সকলের।



