Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: সব জল্পনা ও টালবাহানার অবসান ঘটিয়ে অবশেষে শুরু হতে চলেছে ভারতের শীর্ষস্তরের ফুটবল লিগ ইন্ডিয়ান সুপার লিগের নতুন মরসুম (ISL Starting Date)। আয়োজকদের আনুষ্ঠানিক ঘোষণা অনুযায়ী, আগামী ১০ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া এই লিগ চলবে ২০২৭ সালের মে মাস পর্যন্ত। প্রায় আট মাসব্যাপী এই দীর্ঘ ফুটবল উৎসব ভারতীয় ফুটবলপ্রেমীদের জন্য এক বিরাট সুখবর নিয়ে এসেছে।
১৩ দলের লড়াই (ISL Starting Date)
এবারের আইএসএল মরশুমে মোট ১৩টি দল অংশগ্রহণ করবে এবং পুরো লিগে সর্বমোট ১৬৩টি ম্যাচ খেলা হবে। প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হবে ঐতিহ্যবাহী ‘হোম-অ্যাওয়ে’ ও রাউন্ড-রবিন ফরম্যাটে। লিগপর্ব শেষে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দল অর্জন করবে মর্যাদাপূর্ণ ‘আইএসএল লিগ-শিল্ড’ এবং সরাসরি এশিয়ান স্তরের প্রতিযোগিতায় খেলার যোগ্যতা লাভ করবে। এছাড়া লিগপর্বের সেরা ৬টি দলকে নিয়ে অনুষ্ঠিত হবে প্লে-অফ পর্ব, যেখান থেকে নির্ধারিত হবে ‘আইএসএল কাপ চ্যাম্পিয়ন’।
আইএসএল ২০২৬-২৭ মরসুমে অংশগ্রহণকারী দল (ISL Starting Date)
নতুন মরসুমে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ঐতিহ্যবাহী ও নতুন একাধিক ক্লাব প্রতিদ্বন্দ্বিতা করবে। এই মরশুমে অংশ নিতে চলা দলগুলি হলো মোহনবাগান সুপার জায়ান্ট, ইস্টবেঙ্গল এফসি, বেঙ্গালুরু এফসি, চেন্নাইয়িন এফসি, এফসি গোয়া, কেরালা ব্লাস্টার্স এফসি, ইন্টার কাশী এফসি, মুম্বই সিটি এফসি, ওডিশা এফসি, নর্থইস্ট ইউনাইটেড এফসি, পাঞ্জাব এফসি এবং স্পোর্টিং ক্লাব দিল্লি। এর পাশাপাশি চার্চিল ব্রাদার্স এফসি-র নামও তালিকায় রয়েছে, তবে তাদের অংশগ্রহণ এখনও নিয়ন্ত্রক সংস্থার চূড়ান্ত অনুমোদনের ওপর নির্ভর করছে।
আরও পড়ুন: India vs Uruguay: উরুগুয়ের ভারত সফরের দলে রিয়াল-লিভারপুল তারকা! পানামা ম্যাচের দিন বদল
ক্লাবজোটই লিগ পরিচালনার দায়িত্বে (ISL Starting Date)
এবারের মরসুমকে ভারতীয় ফুটবলের প্রশাসনিক ও কাঠামোগত ইতিহাসে একটি বড় পরিবর্তনের সূচক হিসেবে দেখা হচ্ছে (ISL Starting Date)। সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের পাশাপাশি এবার থেকে লিগ পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে অংশগ্রহণকারী ক্লাবগুলি নিজেরাই। নতুন এই মডেলের মূল উদ্দেশ্য হলো—একটি সম্পূর্ণ ও প্রতিযোগিতামূলক ফুটবল ক্যালেন্ডার তৈরি করা, জাতীয় স্তরে নতুন প্রতিভাবান ফুটবলারদের তুলে আনা এবং দেশের ফুটবলের সার্বিক উন্নতির জন্য সুদূরপ্রসারী ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়ন করা।



