Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: উগান্ডার (Uganda Footballer) জাতীয় দলের তারকা মিডফিল্ডার এবং এসসি ভিলা ক্লাবের অধিনায়ক ডেভিড ওওরির মৃত্যু। রাজধানী কামপালায় এক নির্মম ছিনতাইয়ের ঘটনায় দুষ্কৃতীদের বর্বর পিটুনিতে প্রাণ হারিয়েছেন মাত্র ২৬ বছরের এই তরুণ ফুটবলার। তাঁর এই অকাল প্রয়াণে কেবল উগান্ডা নয়, স্তব্ধ হয়ে গেছে গোটা আন্তর্জাতিক ফুটবল মহল।
কালো সন্ধ্যার নৃশংসতা (Uganda Footballer)
পরিবার ও ক্লাব সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় নিজের বাড়ির ঠিক কাছেই আচমকা দুষ্কৃতীদের কবলে পড়েন ডেভিড। তাঁর সর্বস্ব ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে একদল সশস্ত্র ছিনতাইকারী। কিন্তু দেশের গর্ব, দলের অধিনায়ক মাথা নত করার পাত্র ছিলেন না। তিনি সেই অন্যায় আক্রমণের তীব্র প্রতিবাদ ও বাধা দেন।
আরও পড়ুন: Footballer Death: মাঠের সবুজ ঘাস ভিজল চোখের জলে, বজ্রাঘাতে মৃত্যু ২৪ বছরের ফুটবলারের
আর তখনই ঘটে সেই মর্মান্তিক নৃশংসতা। ধস্তাধস্তির একপর্যায়ে এক পাষণ্ড দুষ্কৃতী ভারী পাথর দিয়ে সজোরে আঘাত করে ডেভিডের মাথায়। মুহূর্তের মধ্যে নিথর হয়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনি, হারিয়ে ফেলেন জ্ঞান। স্থানীয়রা দ্রুত তাঁকে উদ্ধার করে প্রথমে একটি সরকারি হাসপাতালে নিয়ে যান। অবস্থার দ্রুত অবনতি হওয়ায় পরে তাঁকে একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। কিন্তু সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে চিকিৎসকদের লড়াইকে হার মানান ডেভিড। চিরঘুমে তলিয়ে যান তিনি।
স্তব্ধ সতীর্থ ও ক্লাবের আকুতি (Uganda Footballer)
তরুণ এই ফুটবলারের এমন করুণ মৃত্যু মেনে নিতে পারছেন না কেউই। এসসি ভিলা ক্লাবের মুখপাত্র আসান কাসিঙ্গে ভারী কণ্ঠে বলেন, “বাড়ি ফেরার পথে ওওরি দুষ্কৃতীদের নির্মম আক্রমণের শিকার হয়। চিকিৎসকরা আপ্রাণ চেষ্টা করেও বাঁচাতে পারেননি। আজ আমরা শুধু একজন ফুটবলারকেই হারাইনি, হারিয়েছি এক দারুণ মানুষকে। ওওরি আমাদের শুধু অধিনায়কই ছিল না, ছিল আমাদের ঘরের ভাই ও বন্ধু।”
ফুটবল অ্যাসোসিয়েশনের শোকবার্তা
উগান্ডা ফুটবল অ্যাসোসিয়েশন তাদের প্রিয় তারকার বিদায়ে গভীর শোক প্রকাশ করেছে। দোষীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে এক শোকবার্তায় তারা লিখেছে, “ডেভিড শুধু একজন ফুটবলারই ছিলেন না। তিনি ছিলেন তরুণ প্রজন্মের এক উজ্জ্বল অনুপ্রেরণা। এসসি ভিলাকে যিনি নেতৃত্ব দিয়েছিলেন সাহসিকতা ও আত্মবিশ্বাসের সঙ্গে, উগান্ডা জাতীয় দলের জার্সিতে তিনিই হয়ে উঠেছিলেন দেশের কোটি মানুষের আশা ও স্বপ্নের প্রতীক।”
ক্রীড়াঙ্গনে নিরাপত্তার প্রশ্নচিহ্ন (Uganda Footballer)
সরকারি ক্রীড়া সংস্থা ‘ন্যাশনাল কাউন্সিল অফ স্পোর্টস উগান্ডা’ এই ঘটনায় চরম ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছে। এক বিবৃতিতে তারা জানিয়েছে, সাম্প্রতিক সময়ে উগান্ডার ক্রীড়াঙ্গন একের পর এক মর্মান্তিক ট্র্যাজেডির শিকার হচ্ছে, যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। ডেভিড হত্যার সঠিক বিচার এবং দেশের অ্যাথলেটদের নিরাপত্তার স্থায়ী সমাধানের জোরালো দাবি তুলেছে তারা।
হৃদয়ে অমর এক যোদ্ধার স্মৃতি
মাঠের লড়াইয়ে যিনি ছিলেন আপসহীন যোদ্ধা, (Uganda Footballer) আজ সেই ডেভিড ওওরির প্রয়াণে ফুটবল বিশ্বের চোখে জল। সতীর্থদের কান্না আর ভক্তদের হাহাকারে ভারী হয়ে উঠেছে কামপালার আকাশ। ওওরি নেই, কিন্তু তাঁর পায়ের জাদু, নেতৃত্ব আর হাসিমুখের স্মৃতি চিরকাল অমর হয়ে থাকবে ফুটবলপ্রেমীদের হৃদয়ে।



