Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: জাপান, দক্ষিণ কোরিয়া এবং ভারতের বিরুদ্ধে আসন্ন ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচ সিরিজের জন্য ৪৬ সদস্যের তারকাখচিত প্রাথমিক দল ঘোষণা করেছেন উরুগুয়ের প্রধান কোচ দিয়েগো ফোরলান (India vs Uruguay)। ইউরোপের সেরা লিগগুলো থেকে শুরু করে বিশ্ব ফুটবলের একাধিক হেভিওয়েট তারকাকে রেখে এই দল সাজানো হয়েছে। ভারতীয় ফুটবলের প্রেক্ষাপটে উরুগুয়ের মতো বিশ্বমানের দলের সঙ্গে ম্যাচ ঘিরে ইতিমধ্যেই ক্রীড়ামোদীদের মধ্যে প্রবল উৎসুক্য তৈরি হয়েছে।
একঝাঁক মহাতারকা (India vs Uruguay)
ফোরলানের ঘোষিত এই প্রাথমিক দলে স্থান পেয়েছেন বর্তমান বিশ্ব ফুটবলের একাধিক প্রথম সারির নাম। রিয়াল মাদ্রিদের মিডফিল্ড জেনারেল ফেদেরিকো ভালভার্দে থেকে শুরু করে টটেনহ্যামের রদ্রিগো বেন্টানকুর এবং উলভারহ্যাম্পটনের সান্তিয়াগো বুয়েনোরা রয়েছেন এই তালিকায়। রক্ষণভাগে শক্তি বাড়াতে ডাকা হয়েছে লিভারপুলের রোনাল্ড আরাওহোকে। আক্রমণভাগে দলের অন্যতম বড় আকর্ষণ আল-দিরিয়াহর ফরোয়ার্ড ডারউইন নুনেজ। এছাড়া বোর্নমাউথের আলভারো রদ্রিগেজ, গ্যালাতাসারের লুকাস তোরেইরা, গেতাফের সেবাস্তিয়ান বোসেলি এবং দেপোর্তিভো লা করুনার অভিজ্ঞ ডিফেন্ডার হোসে মারিয়া জিমেনেজের অন্তর্ভুক্তিতে দলটির গভীরতা বহুগুণ বেড়ে গেছে।
যুবভারতীতে ঐতিহাসিক লড়াই (India vs Uruguay)
আগামী ৬ সেপ্টেম্বর কলকাতার ঐতিহ্যবাহী যুব ভারতী ক্রীড়াঙ্গনে ভারতের মুখোমুখি হবে উরুগুয়ে। বিশ্ব ফুটবলের দুই বারের বিশ্বজয়ী দলের বিরুদ্ধে সুনীল ছেত্রী বা তাঁর উত্তরসূরিদের লড়াই দেখতে মুখিয়ে রয়েছে তিলত্তমা। আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ভালভার্দে ও নুনেজদের মতো বিশ্বসেরা ফুটবলারদের সরাসরি যুব ভারতীর মাঠে খেলতে দেখার সুযোগ ভারতীয় ফুটবল অনুরাগীদের মধ্যে অভূতপূর্ব উদ্দীপনার সৃষ্টি করেছে।
আরও পড়ুন: Influencer US Open: টেনিস নাকি ইনফ্লুয়েন্সারদের ফটোশুট? ইউএস ওপেনে নতুন বিতর্ক!
পানামা ম্যাচের দিন বদল (India vs Uruguay)
বেঙ্গালুরুর শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে ভারত ও পানামার মধ্যে হতে চলা ফিফা আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচের দিন পরিবর্তন করা হল। আগামী ২৬ সেপ্টেম্বরের পরিবর্তে ম্যাচটি এখন ২৫ সেপ্টেম্বর খেলা হবে (India vs Uruguay)। জানা গিয়েছে, ২৭ সেপ্টেম্বর বেঙ্গালুরু ম্যারাথন অনুষ্ঠিত হতে চলেছে এবং এই শ্রী কান্তিরাভা স্টেডিয়ামটিই ম্যারাথনের শুরু ও শেষের মূল কেন্দ্র হিসেবে ব্যবহৃত হবে। তাই একদিন আগে এই গুরুত্বপূর্ণ ফুটবল ম্যাচটি আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।



