Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: বয়স মাত্র ১৫ বছর। কিন্তু এই বয়সেই ব্যাটের জাদুতে বিশ্ব ক্রিকেটকে তাক লাগিয়ে দিয়েছে উদীয়মান তারকা বৈভব সূর্যবংশী। তার বিধ্বংসী ব্যাটিংয়ের ওপর ভর করে ইতিমধ্যেই বিপুল ক্রিকেট অনুরাগী তৈরি হয়েছে। ভারতীয় জাতীয় দল কিংবা আইপিএলের বাইরে গিয়ে এখন তার খেলা দেখতে ঘরোয়া ক্রিকেটেও চোখ রাখছেন অনুরাগীরা। এমনকি ভারতীয় দল কিংবা আইপিএল না দেখা বহু ক্রীড়ামোদীও এখন বৈভবের কারণে চোখ রাখছেন দলীপ ট্রফির মঞ্চে।
দলীপ ট্রফিতে শ্রীকান্তের স্ত্রীর চোখ (Vaibhav Sooryavanshi)
১৯৮৩ সালের বিশ্বকাপজয়ী তারকা কৃষ্ণমাচারি শ্রীকান্ত নিজের ইউটিউব চ্যানেলে বৈভবের ভূয়সী প্রশংসা করে জানিয়েছেন, তার স্ত্রী আগে কখনোই ঘরোয়া ক্রিকেট দেখতেন না, অথচ এখন কেবল বৈভবের ব্যাটিং দেখার জন্যই দলীপ ট্রফিতে নজর রাখছেন। শ্রীকান্ত বলেন, “বৈভব দারুণ খেলছে। ওকে আরও সাহস দেওয়া দরকার, কোনওভাবেই যেন ওর মনোবল নষ্ট না হয়। ও ভবিষ্যতের সুপারস্টার এবং লাল বলের টেস্ট ক্রিকেটকে ফের গৌরবের জায়গায় নিয়ে আসবে। ও বিশ্ব ক্রিকেটের এক অমূল্য সম্পদ হতে চলেছে।”
বোলারদের ওপর আধিপত্য (Vaibhav Sooryavanshi)
বৈভবের খেলার ধরণ নিয়ে বলতে গিয়ে সাবেক এই ভারতীয় ওপেনার আরও যোগ করেন যে, সর্বোচ্চ পর্যায়ে ক্রিকেট খেলে বৈভব তার অসাধারণ প্রতিভার পরিচয় দিয়েছে এবং এতে সন্দেহের কোনো অবকাশ নেই। তিনি পর্যবেক্ষণ করেন, লাল বলের ক্রিকেটে মিডিয়াম পেসারদের সহজেই ছক্কা হাঁকাচ্ছে বৈভব—যেন বোলারদের নিয়ে খেলা করাই তার রুটিন হয়ে উঠেছে। শ্রীকান্ত স্পষ্ট ভাষায় জানান, ভবিষ্যতেও বৈভবই হতে চলেছে ক্রিকেটের ‘রাজা’।
আরও পড়ুন: ISL Starting Date: পুজোর আগেই ফুটবল ফিভার! সামনে এল আইএসএল দিনক্ষণ
রেকর্ডের সামনে বৈভব (Vaibhav Sooryavanshi)
সম্প্রতি দলীপ ট্রফির মঞ্চে বৈভব ভেঙে দিয়েছে লক্ষ্মণ সিংয়ের ৫৭ বছর পুরোনো রেকর্ড (Vaibhav Sooryavanshi)। ১৯৬৯ সালে ১৬ বছর ২৩ দিন বয়সে হাফসেঞ্চুরি করে দলীপ ট্রফির সর্বকনিষ্ঠ অর্ধশতককারী ছিলেন লক্ষ্মণ। সেখানে মাত্র ১৫ বছর ১৫৭ দিন বয়সেই হাফসেঞ্চুরি করে সেই রেকর্ড নিজের নামে করে নিয়েছে বৈভব। তবে মাত্র ৮ রানের আক্ষেপের কারণে হাতছাড়া হয় ৩৬ বছর পুরোনো শচীন তেন্ডুলকরের আরও একটি রেকর্ড। ১৯৯০-৯১ মৌসুমে ১৭ বছর ২৬২ দিন বয়সে দলীপ ট্রফির সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান হিসেবে রেকর্ড গড়েছিলেন শচিন, ৮ রানের জন্য সেই নজির ভাঙতে না পারলেও নিজের জাত ইতিমধ্যেই চিনিয়ে দিয়েছে তরুণ এই ক্রিকেটার।



