Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: বাবা খেলেছেন ফ্রান্সের হয়ে তবে ছেলে খেলবেন আলজেরিয়ার হয়ে (Luca Zidane)।
আলজেরিয়ায় লুকা জিদান (Luca Zidane)
বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় পরিবারের দেখানো পথেই পা বাড়ায় ভবিষ্যত প্রজন্ম আবার কিছু ক্ষেত্রে এর অন্যথাও দেখা গেছে। সেই ব্যতিক্রম হয়েছে যে যে ক্ষেত্রে সেক্ষত্রেও দেখা গেছে তাঁরাও অন্য প্রফেশনে গিয়েও লাভ করেছেন সফলতা। এবার সেই একই গল্প দেখা যেতে চলেছে ফুটবল ময়দানে (Luca Zidane)।
বিশ্ব ফুটবলের অন্যতম কিংবদন্তির নাম জিনেদিন জিদান। সালটা ২০০৫, সেই সময় ফ্রান্স ফুটবল টালমাটাল হয়েছে এমনকি ২০০৬ সালের ফুটবল বিশ্বকাপ খেলতে পারবে কিনা সেই নিয়েও তৈরি হয়েছে প্রশ্ন। এমন সময় এমন একটা ঘোষণা সামনে আসে যেখান থেকে ফ্রান্স আবার নতুন করে বিশ্বকাপের স্বপ্ন দেখতে শুরু করে। অবসর ভেঙে ফিরে আসার ঘোষণা করেন ফ্রান্সের অন্যতম সর্বকালের সেরা প্লেয়ার জিদান। সেই সময়ের অঁরি এমন একটি ঘোষণা করেছিলেন যেখান থেকে বোঝা যায় জিদানের জায়গা ঠিক কী ফ্রান্স দলে।
যখন জিদান তাঁর অবসর ভেঙে ফেরার ঘোষণা করেন সেই সময় অন্যতম সেরা তারকা অঁরি বলেন, ‘ঈশ্বর রয়েছেন এবং তিনি ফিরছেন ফ্রান্সের জাতীয় দলে।’ তবে জিদানের কাছে সুযোগ ছিল অন্য একটি দেশের হয়েও খেলার। তাঁর কাছে সুযোগ ছিল আলজেরিয়ার দলের হয়ে খেলার কিন্তু জিদান বেছে নিয়েছিলেন ফ্রান্সকে। সেই জিদানের চার ছেলের মধ্যে এক ছেলে হলেন লুকা জিদান আর এবার তিনি ফ্রান্স নয় বরং খেলতে চলেছেন আলজেরিয়ার হয়ে (Luca Zidane)।

জিদানের চার ছেলের মধ্যে প্রত্যেকেই ফ্রান্সের বয়সভিত্তিক দলে খেলছেন তবে এখনও পর্যন্ত কেউ ফ্রান্স জাতীয় দলের মূল স্কোয়াডে জায়গা পাননি। এবার জিনেদিন জিদানের ছেলে লুকা জিদানের নাম রয়েছে আলজেরিয়ার ২৭ জনের সদস্য দলে। তবে এই মেগা টুর্নামেন্টে খেলা এখনও তাঁর নিশ্চিত নয়। কারণ স্কোয়াডে চারজন গোলরক্ষক রয়েছে আর তাঁদের মধ্যে নির্বাচন করা হবে ২৬ জনকে।
লুকা খেলেন দলের গোলরক্ষক হয়ে। সম্প্রতি তিনি স্পেনের দ্বিতীয় বিভাগের ক্লাব গ্রানাডার হয়ে খেলতে গায়ে আহত হন গুরুতর ভাবে। ম্যাচ চলাকালীন তিনি কনকাশনের মুখে পড়েন এবং চোয়াল এবং চিবুকের হাড়ে চিড় ধরে। সেকারণেই তাঁর সুযোগ পাওয়া এখনও পর্যন্ত নিচিত নয়।
পারিবারিক পরিচয়ের বাইরে গিয়ে জাতীয় দল বেছে নেওয়ার ক্ষেত্রে সবচেয়ে বড় সিদ্ধান্ত নিয়েছেন লুকা জিদান। ফরাসি যুব দলে খেলা এই গোলকিপার বেছে নিয়েছেন আলজেরিয়া জাতীয় দলকে (Luca Zidane)।
আরও পড়ুন: CM Suvendu in Tarakeswar: তারকেশ্বরকে ঘিরে নতুন উদ্যোগ, ক্যাবিনেট বৈঠকের পর হতে পারে ঘোষণা!
লুকার এই সিদ্ধান্তের পিছনে রয়েছে পারিবারিক যোগ এবং পারিবারিক শিকড়। এছাড়াও রয়েছে তাঁর দাদুর প্রভাব। তিনি জানান আলজেরিয়ার কথা ভাবলে তাঁর মনে পড়ে যায় দাদুর কথা। এই দেশের কাছে তাঁর খেলা যেমন আবেগের তেমন গর্বের। লুকা আরও জানিয়েছেন, জাতীয় দলে তিনি দাদুর সম্মানে নিজের জার্সিতে ‘জিদান’ নামটি ব্যবহার করতে চান।
আলজেরিয়া জাতীয় দল বেছে নেওয়ার কারণ হিসেবে লুকা বলেন, ‘আলজেরিয়ার কথা ভাবলে দাদুর কথা মনে পড়ে যায়। সেই শৈশব থেকে আমাদের পরিবারে আলজেরিয়ান সংস্কৃতি চালু আছে। জাতীয় দলে খেলার আগে আমি দাদুর সঙ্গে কথা বলেছি। তিনি আমার এই পদক্ষেপে খুবই খুশি হন।’ লুক জানান তাঁর বাবা জিনেদিন জিদান তাঁর ছেলের এই সিদ্ধান্তকে সমর্থন করেন (Luca Zidane)।


