Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: ব্রততী সরকার: দার্জিলিংয়ের ফাঁসিদেওয়া (Hospital Problem) গ্রামিন হাসপাতালে টানা ৭ ঘণ্টা লোডশেডিংয়ের কারণে চরম দুর্ভোগের শিকার রোগী থেকে চিকিৎসাকর্মীরা। জানা গিয়েছে, জ্বালানি সংকটের কারণে জেনারেটর না চালাতে পারাতেই এই দুর্ভোগ। বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত- টানা ৭ ঘণ্টা বিচ্ছিন্ন ছিল বিদ্যুৎ সংযোগ।
জেনারেটর অচল (Hospital Problem)
মূলত জ্বালানি সংকটের (Hospital Problem) কারণেই। দীর্ঘক্ষণ জেনারেটর চালাতে না পাড়ার কারণেই হাসপাতালের একাধিক বিভাগ সম্পূর্ণ অন্ধকার নেমে আসে। তীব্র গরমে হাঁপিয়ে ওঠেন রোগীরা। অন্ধকারে হিমশিম খান ডাক্তার থেকে স্বাস্থ্যকর্মী সবাই। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, ২০২৩ সালে সাংসদ তহবিলের টাকায় ফাঁসিদেওয়া গ্রামীণ হাসপাতালের জেনারেটর বসানো হয়। তবে জেনারেটর চালানোর জন্য পর্যাপ্ত জ্বালানি মেলেনি। লেবার রুম বা ইন্ডোরের জরুরি পরিষেবা বন্ধ করা সম্ভব নয়। তাই সীমিত জ্বালানি থাকায় ওপিডি বিভাগ সহ অন্যান্য বিভাগে বিদ্যুৎ পরিষেবা বন্ধ রাখা হয়েছিল বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
আরও পড়ুন: Raam Setu: রামসেতু কেন ডুবে গেল সমুদ্রের গভীরে?
দুর্ভোগ আরও দু’দিন
রাজ্য বিদ্যুৎ বন্টন বিভাগ সূত্রে জানা গিয়েছে, আরও দু’দিন ১০ ঘণ্টার বেশি থাকতে পারে লোডশেডিং। জ্বালানি সমস্যা না মিটলে বন্ধ হতে পারে বিদ্যুৎ বিভাগ। এই খবর বাইরে আসার পর থেকেই দুশ্চিন্তায় হাসপাতালের রোগী এবং তাদূয পরিবারের সদস্যরা।


