Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: রাজ্যে ফের এনকাউন্টারের (Birbhum SP) ঘটনা। রবিবার বীরভূমের নানুরে পুলিশের গুলিতে মৃত্যু হয়েছে রতন শেখের। পুলিশের দাবি, পুলিশকর্মীদের লক্ষ্য করে গুলি চালানোর পর আত্মরক্ষার জন্য পাল্টা গুলি চালাতে বাধ্য হন তাঁরা। এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্যজুড়ে শুরু হয়েছে আলোচনা। সোমবার সাংবাদিক বৈঠক করে গোটা ঘটনার বিস্তারিত বিবরণ দিলেন বীরভূমের পুলিশ সুপার বিদিত রাজ বুন্দেশ।
রতন শেখের বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই একাধিক অপরাধের অভিযোগ (Birbhum SP)
এসপি জানান, রতন শেখের (Birbhum SP) বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই একাধিক অপরাধের অভিযোগ ছিল। তাঁর বিরুদ্ধে মোট ৩৬টি মামলা রয়েছে বলে দাবি পুলিশের। চুরি, ডাকাতি-সহ বিভিন্ন অপরাধের অভিযোগে অতীতেও একাধিকবার গ্রেফতার হয়েছিলেন তিনি। ঘটনার দিন বোলপুর সংশোধনাগার থেকে মুক্তি পান রতন।
দেননি সম্পূর্ণ তথ্য (Birbhum SP)
পুলিশ সুপারের বক্তব্য অনুযায়ী, ১৩ তারিখ পুলিশকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনার পর রতনকে গ্রেফতার করা হয়েছিল। জিজ্ঞাসাবাদের সময় তিনি প্রথমে সম্পূর্ণ তথ্য দেননি। পরে কোথায় কোথায় গিয়েছিলেন এবং আগ্নেয়াস্ত্র কোথায় লুকিয়ে রেখেছেন, সেই বিষয়ে পুলিশকে জানান বলে দাবি এসপির।
সেই তথ্যের ভিত্তিতে তাঁকে নিয়ে নানুরের একটি ইটভাটায় যায় পুলিশের দল। সেখানে অস্ত্র উদ্ধারের সময় আচমকাই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পুলিশ সুপারের দাবি, লুকিয়ে রাখা আগ্নেয়াস্ত্র বের করে পুলিশকর্মীদের দিকে গুলি চালান রতন। গুলিটি পুলিশের গাড়িতে লাগে।
আরও পড়ুন: Suvendu Adhikari: আদিবাসীদের জমির অধিকার নিশ্চিত করার ঘোষণা মুখ্যমন্ত্রীর
এরপর পুলিশ আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। আহত অবস্থায় রতনকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। এসপির এই বক্তব্যে এনকাউন্টারের ঘটনাটি নিয়ে নতুন করে চর্চা শুরু হয়েছে।


