Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: প্রাক্তন সুন্দরবন উন্নয়নমন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরার এলাকা থেকে রাতের অন্ধকারে সরকারি ত্রাণ সামগ্রী ও কৃষিজাত পণ্য পাচারের অভিযোগে ব্যাপক চাঞ্চল্য ছড়াল গঙ্গাসাগরের বামনখালি মাইতি মোড় এলাকায় (Gangasagar)। স্থানীয় তৃণমূল বুথ সভাপতি সন্তোষ দাসের বাড়ি থেকে এই পাচারচক্র চালানোর অভিযোগ উঠেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে (Gangasagar)
রাত আনুমানিক ১টা নাগাদ সন্তোষ দাসের বাড়ি থেকে একটি ভ্যানে করে সরকারি ওল চারা এবং এসি নেট চালের ড্রাম নিয়ে যাওয়া হচ্ছিল। বিষয়টি নজর এড়ায়নি স্থানীয় বাসিন্দাদের। সন্দেহ হওয়ায় তাঁরা ভ্যানটিকে হাতেনাতে আটক করেন। মুহূর্তের মধ্যে ঘটনাস্থলে মানুষ জড়ো হয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন এবং খবর দেওয়া হয় সাগর থানায়।
ঘটনাস্থলে পৌঁছায় কেন্দ্রীয় বাহিনী (Gangasagar)
খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় কেন্দ্রীয় বাহিনী এবং সাগর থানার পুলিশ। ভ্যানচালককে জিজ্ঞাসাবাদের পর পুলিশ তৃণমূল নেতা সন্তোষ দাসের বাড়িতে তল্লাশি চালায়। সেখান থেকে চাঞ্চল্যকরভাবে উদ্ধার হয় ৬ খানা সরকারি ত্রিপল, ৪টি এসি নেট সারের বস্তা এবং মাছের খাবার। পুলিশের উপস্থিতিতেই সমস্ত উদ্ধার হওয়া সামগ্রী ও ভ্যানটিকে থানায় নিয়ে যাওয়া হয়।

আরও পড়ুন: Bulldozer Action: বেআইনি নির্মাণ রুখতে কড়া কলকাতা পুরসভা: জারি বুলডোজার অ্যাকশন
চরম উত্তেজনা ছড়ায় এলাকায়
প্রাক্তন সুন্দরবন উন্নয়ন মন্ত্রীর এলাকায় রাতের অন্ধকারে ত্রাণ চুরি! তৃণমূল নেতার বাড়ি থেকে সরকারি সামগ্রী পাচারের সময় হাতেনাতে পাকড়াও, চাঞ্চল্য এলাকায়। এই ঘটনাকে কেন্দ্র করে রাতেই চরম উত্তেজনা ছড়ায় এলাকায়। জড়িতদের অবিলম্বে গ্রেফতার ও কঠোর শাস্তির দাবি জানিয়েছেন ক্ষুব্ধ এলাকাবাসীরা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।



