Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: লুচি আর পায়েস-দুটিই (Luchir Payesh) বাঙালির অত্যন্ত প্রিয় খাবার। তবে এই দুইয়ের মেলবন্ধনে তৈরি লুচির পায়েস হতে পারে একেবারে অন্যরকম একটি মিষ্টি পদ। বাড়িতে অতিথি এলে কিংবা কোনও বিশেষ দিনে সহজেই বানিয়ে ফেলতে পারেন এই সুস্বাদু রেসিপি। নরম লুচি, ঘন দুধ, এলাচের গন্ধ আর মিষ্টি স্বাদের দারুণ মিশেলে তৈরি হবে মুখে লেগে থাকার মতো একটি ডেজার্ট।
লাগবে কী কী? (Luchir Payesh)
- লুচি – ৫-৬টি (Luchir Payesh)
- দুধ – ১ লিটার
- চিনি – ৪-৫ টেবিল চামচ
- এলাচ – ২-৩টি
- কাজু ও কিশমিশ – প্রয়োজনমতো
- ঘি – ১ চা চামচ
- জাফরান – সামান্য (ইচ্ছেমতো)
বানাবেন কিভাবে? (Luchir Payesh)
প্রথমে লুচিগুলি ছোট ছোট টুকরো করে কেটে রাখুন। কড়াইয়ে সামান্য ঘি দিয়ে লুচির টুকরোগুলি হালকা করে ভেজে নিন। এতে লুচির স্বাদ আরও ভালো হবে।
অন্য একটি পাত্রে দুধ জ্বাল দিয়ে ঘন করে নিন। দুধ ফুটতে শুরু করলে আঁচ কমিয়ে কিছুক্ষণ নাড়তে থাকুন। এবার চিনি ও এলাচ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। দুধ কিছুটা ঘন হয়ে এলে ভাজা লুচির টুকরোগুলি দিয়ে দিন।
সব উপকরণ একসঙ্গে মিশিয়ে আরও ৫-৭ মিনিট কম আঁচে রান্না করুন। লুচি দুধ শুষে নরম হয়ে এলে কাজু, কিশমিশ এবং সামান্য জাফরান দিয়ে দিন। নামানোর আগে একবার ভালো করে নেড়ে নিন।
আরও পড়ুন: El nino Threat: ২০২৭-এর আবহাওয়া নিয়ে অশনি সংকেত, বাড়ছে এল নিনোর প্রভাব
খাবার শেষ পাতে পরিবেশন করুন গরম, নরম লুচির পায়েস।


