Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: পাঞ্জাবে ভোটার তালিকা সংশোধনকে (Saurabh Bharadwaj) ঘিরে ফের প্রকাশ্যে এল আম আদমি পার্টি (AAP) ও দলের প্রাক্তন রাজ্যসভা সাংসদ রাঘব চাড্ডার সংঘাত। রাজ্যসভার সাংসদ চাড্ডার অভিযোগ, নির্বাচন কমিশনের Special Intensive Revision (SIR)-এর পর প্রকাশিত খসড়া ভোটার তালিকায় তাঁর নাম ‘শিফটেড’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তাঁর ভোটার আইডি মোহালিতে নথিভুক্ত থাকা সত্ত্বেও এমন সিদ্ধান্ত নেওয়াকে তিনি ‘রাজনৈতিক প্রতিহিংসা’ বলে দাবি করেছেন।
চাড্ডার অভিযোগের পাল্টা জবাব (Saurabh Bharadwaj)
চাড্ডার অভিযোগের পাল্টা জবাব দিয়েছেন AAP দিল্লির সভাপতি সৌরভ ভরদ্বাজ (Saurabh Bharadwaj)। তাঁর বক্তব্য, চাড্ডা বর্তমানে দিল্লিতে থাকেন, পাঞ্জাবে নয়। তাই পাঞ্জাবে তাঁর ভোটার তালিকায় নাম থাকা নিয়েই প্রশ্ন তোলেন তিনি। ভরদ্বাজের দাবি, SIR-এর নিয়ম অনুযায়ী কোনও ভোটার নিজের নথিভুক্ত ঠিকানায় বসবাস না করলে তাঁর নাম ‘শিফটেড’ হিসেবে চিহ্নিত করে বাদ দেওয়া যেতে পারে।
আরও পড়ুন: Raam Setu: রামসেতু কেন ডুবে গেল সমুদ্রের গভীরে?
নিজের অবস্থানে অনড় চাড্ডা
চাড্ডা অবশ্য নিজের অবস্থানে অনড়। তিনি জানিয়েছেন, বর্তমানে ‘Claims and Objections’ প্রক্রিয়া চলছে এবং অক্টোবর ২০২৬-এ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে। SIR-এর নির্ধারিত নিয়ম মেনেই তিনি নিজের নাম ফেরানোর প্রক্রিয়া শুরু করেছেন বলেও জানান। তাঁর দাবি, ঘটনাটি নিছক প্রশাসনিক ভুল নয়, এর পিছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে।


