Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: ‘ফুলেরা’ গ্রামের সঙ্গে যেন এক অদ্ভুত আত্মিক সম্পর্ক তৈরি হয়ে গিয়েছে দর্শকদের (Panchayat 5)। প্রধানজি, সচিবজি, প্রহ্লাদ চাচা থেকে ভূষণ প্রতিটি চরিত্রই এতটাই আপন হয়ে উঠেছে যে, পর্দায় তাঁদের নতুন করে দেখার অপেক্ষায় প্রহর গুনছেন অনুরাগীরা। পরপর চারটি সফল মরশুমের পর এবার আরও বড় চমক নিয়ে ফিরতে চলেছে জনপ্রিয় ওয়েব সিরিজ ‘পঞ্চায়েত’-এর পঞ্চম সিজন।

ভোটের ফল বদলে দিল ফুলেরার সমীকরণ (Panchayat 5)
চতুর্থ মরশুমের মূল গল্প আবর্তিত হয়েছিল ফুলেরা গ্রামপঞ্চায়েতের নির্বাচনকে ঘিরে। নির্বাচনে প্রধানজি অর্থাৎ মঞ্জুদেবীর পরাজয় এবং ভূষণের উত্থান বদলে দেয় গ্রামের রাজনৈতিক সমীকরণ। এতদিন যে ভূষণ ছিলেন বিরোধী শিবিরের অন্যতম মুখ, তিনিই নির্বাচনের পর কার্যত গ্রামের ক্ষমতাবান চরিত্র হয়ে ওঠেন। এবার সেই পরিবর্তিত পরিস্থিতির প্রভাবই পড়বে পরবর্তী গল্পে।
প্রধানজির জীবনে আসছে অপ্রত্যাশিত মোড়! (Panchayat 5)
‘পঞ্চায়েত ৫’-এর সবচেয়ে বড় চমক নাকি মঞ্জুদেবীর চরিত্রেই। পরিচালক দীপক কুমার মিশ্র জানিয়েছেন, নির্বাচনে হারের পর প্রধানজির জীবন কোন দিকে এগোয়, গ্রামের মানুষ তাঁকে কীভাবে দেখতে শুরু করেন এবং তাঁর ব্যক্তিগত জীবনের পরিবর্তন কীভাবে অন্যদের প্রভাবিত করে নতুন মরশুমে তারই প্রতিফলন দেখা যাবে। ফলে প্রধানজিকে ঘিরে দর্শকদের জন্য অপেক্ষা করছে একাধিক অপ্রত্যাশিত মুহূর্ত।

সচিবজি-রিঙ্কির প্রেম কি এবার পরিণতি পাবে? (Panchayat 5)
অন্যদিকে অভিষেক ত্রিপাঠি ওরফে সচিবজির জীবনেও আসছে গুরুত্বপূর্ণ পরিবর্তন। রিঙ্কির সঙ্গে তাঁর সম্পর্ক কোন দিকে এগোয়, সেই প্রশ্নের উত্তরও মিলতে পারে পঞ্চম মরশুমে। এতদিনের ধীরগতির প্রেমের গল্প এবার আরও খানিকটা এগিয়ে যাওয়ার ইঙ্গিত দিয়েছেন নির্মাতারা।
আরও পড়ুন:Tourism Development: ধনধান্য অডিটোরিয়ামে পর্যটনের নতুন দিশার সূচনা
অক্টোবর-নভেম্বরে ফিরতে পারে ‘পঞ্চায়েত ৫’
পরিচালক জানিয়েছেন, নতুন মরশুমের সম্পাদনার কাজ বর্তমানে চলছে। যদিও এখনও আনুষ্ঠানিক মুক্তির তারিখ ঘোষণা হয়নি, সবকিছু ঠিকঠাক থাকলে অক্টোবর কিংবা নভেম্বর নাগাদ দর্শকদের সামনে আসতে পারে ‘পঞ্চায়েত ৫’। একইসঙ্গে পঞ্চম মরশুমেই যে সিরিজের সমাপ্তি হচ্ছে না, সেটিও স্পষ্ট করে দিয়েছেন পরিচালক। অর্থাৎ, ফুলেরা গ্রামের গল্প এখনও শেষ হয়নি। নতুন সংঘাত, নতুন সম্পর্ক আর নতুন মোড় নিয়ে ‘পঞ্চায়েত’-এর পিকচার যে এখনও অনেকটাই বাকি তা বলাই যায়।



