Last Updated on [modified_date_only] by Sumana Bera
কে টিভি বাংলা ডিজিটাল: ফরাক্কায় রেললাইন মেরামতের কাজ শেষ হলেও এখনই বড় ধরনের কোনও ঝুঁকি নিতে চাইছে না রেল কর্তৃপক্ষ। সফলভাবে ট্রায়াল রান সম্পন্ন হলেও, রবিবার আপ লাইনে ট্রেন চলাচলের ওপর বিধিনিষেধ। এর ফলে শিডিউল বদলে কাটোয়া-আজিমগঞ্জ হয়ে ঘুরিয়ে দেওয়া (Trains Diverted) হচ্ছে শতাব্দী, দার্জিলিং মেল ও পদাতিকের মতো একাধিক উত্তরবঙ্গগামী ট্রেন।
উত্তরবঙ্গগামী ট্রেনের রুট বদল (Trains Diverted)
ফরাক্কায় লাইন মেরামতের কাজ শেষে শনিবার রাতে ট্রায়াল রান সফল হলেও ঝুঁকিমুক্ত নয় আপ লাইন! সুরক্ষা নিশ্চিত করতেই রবিবার আপ লাইনে স্বাভাবিক ট্রেন চলাচলে সাময়িক লাগাম টানা হয়েছে। পূর্ব নির্ধারিত সময়সূচি অনুযায়ী রবিবার ফরাক্কার ওপর দিয়ে শতাব্দী এক্সপ্রেস যাওয়ার কথা থাকলেও, নিরাপত্তার স্বার্থে শেষ মুহূর্তে বদলে ফেলা হয় রুট। শুধু শতাব্দীই নয়, ব্যান্ডেল-কাটোয়া-আজিমগঞ্জ বিকল্প রুট (Trains Diverted) ব্যবহার করে চালানো হচ্ছে বেশ কয়েকটি জনপ্রিয় উত্তরবঙ্গগামী ট্রেন।
রুট পরিবর্তিত ট্রেনের তালিকা:
- ১৩১৪৯ কাঞ্চনকন্যা এক্সপ্রেস
- ১৩১৫৩ গৌড় এক্সপ্রেস
- ১২৩৪৩ দার্জিলিং মেল
- ১২৩৭৭ পদাতিক এক্সপ্রেস
আরও পড়ুন: Spurious Liquor: ব্র্যান্ডের আড়ালে বিষাক্ত মদ বিক্রি! মধ্যপ্রদেশে বিষমদের বলি ৫, আশঙ্কাজনক আরও ৬
পূর্ব রেলের আধিকারিকরা জানিয়েছেন, অপারেশনাল কারণ এবং যাত্রীদের সুরক্ষার স্বার্থেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিয়ালদহ বা কলকাতা স্টেশন থেকে উত্তরবঙ্গগামী কোনো ট্রেন বাতিল করা না হলেও, ট্রেনগুলি বিকল্প রুটে চলায় গন্তব্যে পৌঁছাতে কিছুটা অতিরিক্ত সময় লাগতে পারে (Trains Diverted)। পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করতে নজরদারি চালাচ্ছে রেল প্রশাসন।


