Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: একদিকে যখন রমরমিয়ে চলছে ‘বিগ বস বাংলা’, ঠিক সেই সময়ই শুরু হলো হিন্দি টেলিভিশনের অন্যতম জনপ্রিয় রিয়ালিটি শো ‘বিগ বস’-এর ২০তম সংস্করণ (Bigg Boss 20 Mary Kom)। সঞ্চালক সলমন খান ৬ সেপ্টেম্বর, রবিবার রাতে ২০ জন প্রতিযোগীকে সঙ্গে নিয়ে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করলেন ‘বিগ বস ২০’-এর। নতুন মরশুমের সূচনাতেই তৈরি হয়েছে বিপুল উন্মাদনা।
বিগ বসের ঘরে বিশ্বচ্যাম্পিয়ন (Bigg Boss 20 Mary Kom)
চলতি মরশুমের অন্যতম প্রধান আকর্ষণ পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন বক্সার মেরি কম। খেলাধুলোর দুনিয়ায় অনন্য সাফল্যের পর এবার সম্পূর্ণ এক ভিন্ন জগতে পা রাখলেন তিনি। আগামী ১০৫ দিন সাধারণ জীবনযাত্রার বাইরে এসে বিগ বসের ঘরের নানা চ্যালেঞ্জের মুখোমুখি হবেন এই ভারতীয় বক্সিং তারকা।
পর্দার মেরির থেকে বাস্তবের মেরিকে বিশেষ বার্তা (Bigg Boss 20 Mary Kom)
মেরি কমের এই নয়া যাত্রায় পাশে দাঁড়িয়েছেন ‘দেশি গার্ল’ প্রিয়াঙ্কা চোপড়া। ২০১৪ সালের বায়োপিক ‘মেরি কম’-এ অভিনয় করার সূত্রে এই দুই তারকার মধ্যে গভীর বন্ধুত্ব গড়ে ওঠে। সোশ্যাল মিডিয়ায় এক ভিডিওবার্তায় বাস্তব জীবনের মেরিকে শুভকামনা জানান প্রিয়াঙ্কা। পাশাপাশি, অন্যান্য প্রতিযোগীদের উদ্দেশে মজার ছলে সতর্কতা জারি করে তিনি মনে করিয়ে দেন যে বক্সিং রিংয়ে মেরির পঞ্চ-নকআউট অত্যন্ত মারাত্মক। প্রিয়াঙ্কার পরামর্শ, মেরি যেন নিজের স্বাভাবিক ভাবমূর্তি ধরে রেখেই মন খুলে গেমটি খেলেন।
আরও পড়ুন: India vs Bangladesh: দীর্ঘ ২০ বছরের অপেক্ষার অবসান! বাংলাদেশকে উড়িয়ে এশিয়ান কাপের মূল পর্বে ভারত
বিগ বসে সলমন ম্যাজিক (Bigg Boss 20 Mary Kom)
বিগত দু’দশক ধরে ‘বিগ বস’ এবং সলমন খান নামটি ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে। উনিশটি সফল মরশুম পেরিয়ে ২০তম সংস্করণেও সঞ্চালকের ভূমিকায় ফিরেছেন ‘ভাইজান’ (Bigg Boss 20 Mary Kom)। নতুন প্রতিযোগী, আকর্ষণীয় নিয়মাবলী এবং ভিন্নধর্মী চ্যালেঞ্জ নিয়ে শুরু হওয়া এই মরশুমটি দর্শকদের ড্রামা ও বিনোদনের রসদ জোগাতে পুরোপুরি প্রস্তুত।



