Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: পুজোর আগেই রাজ্যের প্রবীণ এবং বিধবা মহিলাদের (Suvendu Adhikari) জন্য বড় ঘোষণা কার্যকর করল রাজ্য সরকার। সামাজিক সুরক্ষা প্রকল্পের আওতায় এবার থেকে তাঁদের বর্ধিত হারে ভাতা দেওয়া হচ্ছে। মাসিক ভাতার পরিমাণ বাড়িয়ে ১,৫০০ টাকা করা হয়েছে। নবান্নে আয়োজিত এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী নিজে কয়েকজন উপভোক্তার হাতে বর্ধিত ভাতার টাকা তুলে দেন।
প্রতিশ্রুতি পূরণ (Suvendu Adhikari)
মুখ্যমন্ত্রী জানান, নির্বাচনের আগে দেওয়া (Suvendu Adhikari) প্রতিশ্রুতি অনুযায়ী এই ভাতা বৃদ্ধির সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। তাঁর দাবি, প্রতিশ্রুতি পূরণের পথে এটি সরকারের আরও একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
অযোগ্যদের না (Suvendu Adhikari)
তবে ভাতা পাওয়ার ক্ষেত্রে যোগ্যতার বিষয়টিও স্পষ্ট করে দিয়েছেন মুখ্যমন্ত্রী। তাঁর বক্তব্য, কোনও অযোগ্য ব্যক্তিকে সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা দেওয়া হবে না। সরকারি নিয়ম ও নির্ধারিত যোগ্যতার মাপকাঠি মেনেই উপভোক্তাদের তালিকা তৈরি করা হবে।

আরও পড়ুন: ED Raid: তৃণমূল সাংসদ নাদিমুল হকের সংবাদপত্রের অফিসে ইডির হানা
সরকারি সূত্রে জানা গিয়েছে, ৭ সেপ্টেম্বর, সোমবার থেকে বর্ধিত হারে ভাতার টাকা সরাসরি উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানোর প্রক্রিয়া শুরু হবে। রাজ্যে এই প্রকল্পের আওতায় রয়েছেন প্রায় ৮২ লক্ষ ৫ হাজার যোগ্য উপভোক্তা। তাঁদের জন্য বরাদ্দ করা হয়েছে মোট ১৪ হাজার ৭৭০ কোটি ৫৬ লক্ষ টাকা। পুজোর আগে ভাতা বৃদ্ধিতে স্বাভাবিকভাবেই উপকৃত হবেন রাজ্যের লক্ষ লক্ষ প্রবীণ ও বিধবা মহিলা।


