Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: দুর্গাপুজোয় বাঙালির আমিষ খাওয়া নিয়ে (Bageshwar Baba Controversy) বাগেশ্বর বাবা ধীরেন্দ্র শাস্ত্রীর মন্তব্যকে কেন্দ্র করে বিতর্ক আরও তীব্র হচ্ছে। এবার তাঁর বিরুদ্ধে ভবানীপুর থানায় অভিযোগ দায়ের করল কংগ্রেস। অভিযোগকারীদের দাবি, পুজোর সময় বাঙালির খাদ্যাভ্যাস নিয়ে মন্তব্য করে মানুষের ব্যক্তিগত খাদ্য নির্বাচনের স্বাধীনতায় হস্তক্ষেপের চেষ্টা করা হয়েছে।
‘পাখণ্ডি’ মন্তব্যের জের (Bageshwar Baba Controversy)
সম্প্রতি লিলুয়ায় দুর্গাপুজোর এক অনুষ্ঠানে বাগেশ্বর (Bageshwar Baba Controversy) বাবা পুজোর কয়েকদিন আমিষ খাবার বর্জনের আহ্বান জানান। দুর্গাপুজোর মণ্ডপের আশপাশে মদ-মাংসের দোকান বন্ধ রাখার পক্ষেও সওয়াল করেন তিনি। এমনকী পুজোর সময়ে আমিষ খাওয়াকে ‘পাখণ্ডি’ বলেও মন্তব্য করেন বলে অভিযোগ। তাঁর সেই বক্তব্যের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর থেকেই শুরু হয় তীব্র প্রতিক্রিয়া।
আরও অভিযোগ দায়েরের পরিকল্পনা (Bageshwar Baba Controversy)
কংগ্রেসের অভিযোগ, বাংলার মাটিতে এসে বাঙালির দীর্ঘদিনের খাদ্যসংস্কৃতি নিয়ে এমন মন্তব্য করলেও প্রশাসনের তরফে কোনও পদক্ষেপ করা হয়নি। দলের আরও প্রশ্ন, যে অনুষ্ঠানে এই বক্তব্য রাখা হয়েছিল, সেখানে উপস্থিত বিজেপি নেতারা কেন তাৎক্ষণিকভাবে প্রতিবাদ করেননি। রাজ্যের বিভিন্ন থানাতেও একই বিষয়ে অভিযোগ দায়ের করার পরিকল্পনার কথা জানিয়েছে কংগ্রেস।
আরও পড়ুন: Eiffel Tower Strike: অতিথিদের ‘শর্তে’ মহিলা কর্মীদের সরানো! ধর্মঘটে বন্ধ আইফেল টাওয়ার
এদিকে বিতর্ক সামাল দিতে বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য স্পষ্ট জানিয়েছেন, কে কী খাবেন, তা ব্যক্তিগত সিদ্ধান্ত। বাঙালির দুর্গাপুজোর খাদ্যসংস্কৃতিতে অষ্টমীর লুচি থেকে নবমীর মাংস-বিভিন্ন রীতি রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।


