Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: বিগ বস বাংলার ঘরে ফের একবার (Bigg Boss) উত্তেজনার পারদ চড়ল। এবার বিতর্কের কেন্দ্রে জয়িতা ও দুর্নিবার। সোহিনী পালের একটি মন্তব্য থেকেই ঘটনার সূত্রপাত। নিজের সঙ্গে দুর্নিবারের সম্পর্ক ভালো যাচ্ছে না বলে দাবি করেন সোহিনী। পাশাপাশি তাঁর অভিযোগ, দুর্নিবার নাকি জয়িতাকে উদ্দেশ্য করে আপত্তিকর শব্দ ব্যবহার করেছেন। তবে নিজের বক্তব্যের সত্যতা নিয়ে তিনি পুরোপুরি নিশ্চিত নন বলেও জানান।
হাউসমেটসদের উদ্দেশ্যে প্রশ্ন জয়িতার (Bigg Boss)
সোহিনীর কথা শোনার পর বিষয়টি নিয়ে সরাসরি (Bigg Boss) জানতে চান জয়িতা। ঘরের অন্য সদস্যদের সামনে তিনি প্রশ্ন তোলেন, কেউ কি দুর্নিবারকে তাঁর বিরুদ্ধে গালিগালাজ করতে শুনেছেন? সোনামণি পাল্টা যুক্তি দেন, দুর্নিবার সরাসরি জয়িতাকে কিছু না বললে বিষয়টি নিয়ে এতটা প্রতিক্রিয়া দেখানোর কারণ নেই।
প্রথমে অস্বীকার (Bigg Boss)
এরপর পরিস্থিতি আরও সরাসরি পর্যায়ে পৌঁছয়। সহ-প্রতিযোগীদের পরামর্শে জয়িতা দুর্নিবারের কাছে গিয়ে জানতে চান, তিনি তাঁকে গালিগালাজ করেছেন কি না। প্রথমে দুর্নিবার এমন অভিযোগ অস্বীকার করেন। রাজবীরও জয়িতাকে শান্ত থাকার পরামর্শ দেন এবং ক্যামেরায় সবকিছু ধরা পড়ছে বলে বিষয়টি নিয়ে বেশি উত্তেজিত না হওয়ার কথা বলেন।

আরও পড়ুন: Eiffel Tower Strike: অতিথিদের ‘শর্তে’ মহিলা কর্মীদের সরানো! ধর্মঘটে বন্ধ আইফেল টাওয়ার
তর্ক-বিতর্ক
তবে কিছুক্ষণ পর দুর্নিবার স্বীকার করেন, তিনি গালিগালাজ করেছিলেন, কিন্তু কারও নাম উল্লেখ করেননি। এখানেই নতুন মোড় নেয় পরিস্থিতি। জয়িতা দুর্নিবারের ব্যক্তিগত জীবন ও তাঁর স্ত্রীকে নিয়ে প্রসঙ্গ তোলায় ক্ষুব্ধ হয়ে ওঠেন গায়ক। উত্তপ্ত বাক্যবিনিময়ের মধ্যে জয়িতাকে ‘অপদার্থ’ বলে মন্তব্য করে সেখান থেকে চলে যান তিনি। তিনি আরও বলেন, “আমার সামনে তোর কোনও অস্তিত্ব নেই।” জয়িতা বলে, “আমারও তোমার সামনে কোনও অস্তিত্ব নেই।” দুর্নিবারের উত্তর, “আমিও সেটাই বললাম, আগে বাংলাটা ভালো করে শেখ।”
এই নিয়েই চরম অস্বস্তি ছড়ায় বিবি বাংলার হাউসে।


