Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: পাকিস্তান ক্রিকেট বোর্ডের ওপর ক্ষুব্ধ প্রাক্তন অস্ট্রেলীয় পেসার জেসন গিলেসপি (Jason Gillespie)। পাকিস্তানে কোচিং করানোর তিক্ত অভিজ্ঞতা এবং নিজের বকেয়া অর্থ না পাওয়া নিয়ে ফের ক্ষোভ উগরে দিলেন তিনি। পাকিস্তান দলের দায়িত্ব সামলাতে গিয়ে চরম মানসিক চাপের মুখোমুখি হওয়ার পাশাপাশি বোর্ডের অভ্যন্তরীণ রাজনীতির শিকার হতে হয়েছিল বলে চাঞ্চল্যকর অভিযোগ তুলেছেন তিনি।
বকেয়া না মেটানোর অভিযোগ (Jason Gillespie)
পাক বোর্ডের থেকে এখনও অন্তত তিন লক্ষ টাকা (প্রায় কয়েক হাজার ডলার) পাওনা রয়েছে বলে দাবি করেছেন গিলেসপি। তাঁর বক্তব্য, দায়িত্ব ছাড়ার এতদিন পরেও সেই অর্থ মেটায়নি পিসিবি। তাঁর কথায়, “নিজের কেরিয়ারে কখনও নীতির সঙ্গে আপোস করিনি। পিসিবির থেকে বকেয়া অর্থ পাওয়ার জন্য অন্যদের কথায় হাঁ-তে হাঁ মেলানো আমার পক্ষে সম্ভব নয়।” ইচ্ছা করলেই চুপচাপ বসে থেকে মাইনে নেওয়া যেত, কিন্তু সেই নীতিহীন পথ তিনি বাছেননি বলেও জানান প্রাক্তন এই অজি তারকা।
মানসিক নির্যাতনের শিকার (Jason Gillespie)
গিলেসপির অভিযোগ, পিসিবির নির্বাচক প্রধানের পদে আকিব জাভেদ বসার পর থেকেই তাঁর বিরুদ্ধে নেতিবাচক কথাবার্তা এবং অপ্রচার শুরু হয়। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে, বাবর আজমদের সামলানোর পাশাপাশি তাঁকে প্রতিনিয়ত মানসিক নির্যাতনের মধ্য দিয়ে যেতে হয়েছে। পুরো বিষয়টিকে “পিঠে ছুরি মারা”র সঙ্গে তুলনা করে গিলেসপি হুঁশিয়ারি দিয়েছেন, এই ধরনের আচরণ বন্ধ না হলে তিনি আইনি পদক্ষেপ নিতে বাধ্য হবেন।
পাল্টা সাফাই পিসিবির (Jason Gillespie)
গিলেসপির এই সমস্ত অভিযোগকে সম্পূর্ণরূপে খারিজ করে দিয়েছে পিসিবি (Jason Gillespie)। বোর্ডের দাবি, গিলেসপি নিজেই অনৈতিকভাবে চুক্তিভঙ্গ করেছেন এবং কোনো নোটিস পিরিয়ড ছাড়াই দায়িত্ব ছেড়েছিলেন। চুক্তিপত্রের সমস্ত শর্ত জেনেশুনেই তিনি সই করেছিলেন এবং নিয়ম অনুযায়ী নোটিস পিরিয়ডে কাজ না করায় তাঁর প্রাপ্য অর্থ দেওয়া হয়নি বলে জানিয়েছে বোর্ড।



