Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: চারবারের বিশ্বচ্যাম্পিয়নের হারিয়ে ইতিহাস লিখেছে দেশ আর তার উপহার হিসেবে জাতীয় ছুটি ঘোষণা করে দেশবাসীকে বার্তা প্যারাগুয়ের প্রেসিডেন্টের (Paraguay)।
প্যারাগুয়ের প্রেসিডেন্টের বিশেষ উপহার (Paraguay)
২০২৬ সালের বিশ্বকাপ যে অঘটনের তার আভাস আগেই পাওয়া গেছিল তবে সব ম্যাচ যে শুধু নিছকই অঘটন সেটা নয় কারণ অনেক সময় অঘটন শব্দের আড়ালে ঢাকা পড়ে যায় যে দল জিতেছে তাঁদের ভাল পারফরম্যান্স। বিশ্বকাপের নকআউট পর্বে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানিকে হারিয়ে ইতিহাস লিখেছে প্যারাগুয়ে। এবার সেই ঐতিহাসিক জয়কে স্মরণীয় করে রাখতে ছুটি ঘোষণা করল প্যারাগুয়ে সরকার (Paraguay)।
রাউন্ড অফ ৩২-এর ম্যাচে জার্মানির বিরুদ্ধে ১-১ ড্রয়ের পর অতিরিক্ত সময়েও ম্যাচের মীমাংসা হয়নি। শেষ পর্যন্ত পেনাল্টি শুটআউটে ৪-৩ ব্যবধানে জয় তুলে নেয় প্যারাগুয়ে। শক্তিশালী জার্মানিকে হারিয়ে ২০১০ সালের পর রাউন্ড অফ ১৬-এ জায়গা করে নিয়েছে প্যারাগুয়ে। জার্মানির মত অত্যন্ত শক্তিশালী দল জার্মানিকে হারানোর পর মঙ্গলবার ৩০ জুন জাতীয় ছুটি হিসেবে ঘোষণা করেছে প্যারাগুয়ে সরকার।

প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা একটি সরকারি নির্দেশিকা জারি করে এই সিদ্ধান্ত জানিয়েছেন। সরকারি বিবৃতিতে বলা হয়েছে, ‘জার্মানির বিরুদ্ধে প্যারাগুয়ের ঐতিহাসিক জয়ের স্বীকৃতি হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’ এর পাশাপাশি আরও জানানো হয়েছে এই ছুটির মাধ্যমে দেশের মানুষ একসঙ্গে এই ‘সাফল্য’ উদযাপন করতে পারবেন। জার্মানির বিরুদ্ধে এই জয়কে ‘মহাকাব্যিক’ জয় বলেও উল্লেখ করা হয়েছে।
আরও পড়ুন: INDW: হরমনপ্রীতের উপর ভরসা রেখেই এশিয়ান গেমসের দল ঘোষণা ভারতের
এই ম্যাচের আগে খাতায় কলমে প্যারাগুয়েকে দুর্বল মনে করা হলেও তাঁদের পোক্ত রক্ষণ আটকে দেয় জার্মানিকে। শেষ পর্যন্ত শুটআউটে মাথা এবং নার্ভ ঠান্ডা রেখে ম্যাচে জয় ছিনিয়ে নিয়ে স্মরণীয় করে রেখেছে প্যারাগুয়ে। ম্যাচের ভাগ্য নির্ধারণে দুই দেশের গোলকিপারের ভূমিকা রয়েছে। একদিকে ছিলেন ম্যানুয়েল নয়ার। অন্যদিকে ছিলেন ২৫ বছরের অরল্যান্ডো গিল। তবে শেষ পর্যন্ত ম্যাচের নায়ক গিল। তাঁর দস্তানায় আটকে গিয়েই বিশ্বকাপ থেকে বিদায় নিতে হয়েছে জার্মানিকে (Paraguay)।


