Last Updated on [modified_date_only] by Tania Rakshit
তানিয়া রক্ষিত: অভিযোগের খেলায় মহামেডান স্পোর্টিং। বেলাল আহমেদ খান (MSC Belal) ময়দানের সবচেয়ে পুরোনো মহারথী। মহামেডান ক্লাবের সুখ দুঃখের অন্যতম সাথী তিনি। তাঁকে ছাড়া মহামেডান ক্লাব অনেকেই হয়ত ভাবতে পারেন না। তাঁর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলেছেন প্রাক্তন সহ-সভাপতি কাজী মাসুম আখতার।
মাসুম আখতারের অভিযোগ (MSC Belal)
সহ-সভাপতি কাজী মাসুম আখতার দাবি করেছেন যে, বেলাল আহমেদ খানের বিরুদ্ধে পূর্বেও একাধিক দুর্নীতির অভিযোগ রয়েছে। তিনি প্রকাশ্যে অভিযোগ করে বলেন, “ও তো কাটমানি খায়। শুনেছি ও জলেও কাটমানি খায়।”
বেলাল আহমেদ খানের বক্তব্য (MSC Belal)
কাজী মাসুম আখতারের বক্তব্যে হতাশ হলেও তিনি শান্ত গলায় বলেন, “উনি একজন অত্যন্ত সজ্জন, শিক্ষিত এবং বয়োজ্যেষ্ঠ ব্যক্তি। তাঁর প্রতি তাঁর পূর্ণ শ্রদ্ধা রয়েছে।”
পদের লোভ নেই (MSC Belal)
বেলাল খানের দাবি, তিনি দীর্ঘ ২৫-২৬ বছর ধরে ক্লাবের সঙ্গে সৎ ভাবে যুক্ত আছেন। অতীতে তিনি দীর্ঘকাল কোনও পদে ছিলেন না। বর্তমান কমিটি তাঁকে দায়িত্ব দেওয়ায় তিনি কাজ করছেন। তাঁর স্পষ্ট বক্তব্য, “কেউ যদি টাকা দিয়ে এই পদ নিয়ে নিতে চায় বা আমার থেকে যোগ্য কেউ আসে, আমি এক মুহূর্তের মধ্যে সরে দাঁড়াব। আমার কোনও পদের লোভ নেই।”
আরও পড়ুন: MSC Wasim Akram: প্রয়োজনে আমার ব্যাঙ্ক স্টেটমেন্ট দেখিয়ে দেব: ওয়াসিম আক্রম
দলের স্বার্থ আগে
দলের ফুটবলারদের (MSC Belal) পারফরম্যান্স এবং আর্থিক বিষয়গুলি পরিচালনা করতে গিয়ে কিছু সময় নির্দিষ্ট নিয়ম ও শৃঙ্খলার মধ্যে এগোতে হয়। দলের ভালোর জন্যই অনেক সময় বিভিন্ন পরিকল্পনা ও আর্থিক বিন্যাস করা হয়, যা ক্লাবের সামগ্রিক কল্যাণের জন্যই প্রয়োজন বলে তিনি মত প্রকাশ করেন।



