Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: ব্রততী সরকার: চোর সন্দেহে এবার হাওড়ার লিলুয়ায় (Lilua) গণপিটুনিতে মৃত্যু হল এক ব্যক্তির। মৃত ব্যক্তির নাম রাজকুমার চৌহান (৪৩)। মৃত ওই ব্যক্তির দেহ অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টার জন্য পুলিশ এখনও অবধি দু’জনকে গ্রেফতার করেছে।
ঘটনা (Lilua)
পুলিশ সূত্রে জানা গিয়েছে, হুগলির (Lilua) উত্তরপাড়ার বাসিন্দা রাজকুমার চৌহন মঙ্গলবার রাতে লিলুয়া থানা সংলগ্ন এলাকার এক কারখানায় লুকিয়ে ঢুকেছিলেন। স্থানীয়দের দাবি, চুরির উদ্দেশ্যেই কারখানায় ঢোকেন রাজকুমার। এরপরই হাতেনাতে ধরা পড়লে বেধড়ক মারধর করা হয় তাঁকে। মৃত্যু হয় তাঁর। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন হাওড়ার পুলিশ কমিশনার অখিলেশ চতুর্বেদী। তিনি জানান, দেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনাস্থলে আনা হচ্ছে ফরেনসিক দলকেও। ঠিক কী কারণে এই ঘটনা ঘটল, সেটাও খতিয়ে দেখা হচ্ছে। ফরেনসিক এবং ময়না তদন্তের রিপোর্ট হাতে না পেলে আসল কারণ স্পষ্ট হবে না বলেও জানিয়েছে পুলিশ।
প্রমান লোপাটের চেষ্টা
এই ঘটনার সঙ্গে জড়িত দুই যুবক শুভজিৎ প্যাটেল এবং সুমিত পাসয়োনাকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ। অভিযোগ, মৃত ব্যক্তির দেহ সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল অভিযুক্ত এই দুই যুবক। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় লিলুয়া থানার পুলিশ।


