Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: জিয়ারুল হক, জলপাইগুড়ি: অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojona) টাকা না পাওয়া নিয়ে যখন রাজ্যের বিভিন্ন প্রান্তে অভিযোগ ও বিক্ষোভের ছবি সামনে আসছে, ঠিক তখনই সম্পূর্ণ ভিন্ন চিত্র দেখা গেল নাগরাকাটা ব্লকের আংড়াভাষা-২ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায়। অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাতে পথে নামলেন শতাধিক মহিলা।
স্লোগানে মুখরিত এলাকা (Annapurna Yojona)
বুধবার উত্তর নুনখাওয়া ডাঙ্গা এলাকায় হাতে অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojona) প্রতীকী কলসি নিয়ে মিছিল করেন শতাধিক মহিলা। তাঁদের স্লোগানে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা।
খুশি মহিলারা
মহিলাদের একাংশের দাবি, আগের সরকারের আমলে অন্নপূর্ণা যোজনায় তাঁরা তুলনামূলকভাবে কম অর্থ পেতেন। তাঁদের বক্তব্য, বর্তমানে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উদ্যোগে মা-বোনেদের কথা মাথায় রেখে অন্নপূর্ণা যোজনার আওতায় মাসে ৩ হাজার টাকা করে দেওয়া হচ্ছে। এই টাকা পেয়ে তাঁরা উপকৃত ও খুশি বলেই জানান উল্লাসিত মহিলারা।
আরও পড়ুন: Nepal Flood: নেপাল বিপর্যয়ের পর থেকেই ফোন বন্ধ! মানস সরোবর থেকে নিখোঁজ দুর্গাপুরের দম্পতি
আর সেই খুশি থেকেই এদিন মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাতে পথে নামেন তাঁরা। রাজ্যের বিভিন্ন প্রান্তে অন্নপূর্ণা যোজনার টাকা নিয়ে যখন অভিযোগ ও ক্ষোভের ছবি সামনে আসছে, তখন আংড়াভাষা-২ নম্বর গ্রাম পঞ্চায়েতের এই কর্মসূচি ঘিরে তৈরি হয়েছে ভিন্ন মাত্রার আলোচনা।


