Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: অনুষ্কা জোয়ারদার: ১৪ অগাস্ট মুক্তি পেয়েছে পথিকৃৎ বসু পরিচালিত এবং জিৎ অভিনীত ছবি ‘কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত’ (Prosenjit Chatterjee)। কাজের ব্যস্ততায় এতদিন ছবিটি দেখা হয়ে ওঠেনি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের। অবশেষে ৭ সেপ্টেম্বর ছবির স্পেশাল স্ক্রিনিংয়ে জিতের সঙ্গে একই হলে বসে ছবি উপভোগ করেন তিনি। ইন্টারভ্যালে ছবি সম্পর্কে জানতে চাওয়া হলে প্রসেনজিতের মুখে শোনা যায়, ‘এ এক অন্য জিৎ-কে দেখলাম!’ তাঁর এই প্রশংসা যেন জিতের অভিনয়ের প্রতি মুগ্ধতারই প্রকাশ।
দেবও প্রশংসায় পঞ্চমুখ (Prosenjit Chatterjee)
এর আগে ২৭ অগাস্ট দেবও জিতের সঙ্গে বসে ‘কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত’ দেখেছিলেন। ছবি শেষে তিনিও জিতের অভিনয়ের প্রশংসা করেন। টলিউডে দেব, জিৎ এবং প্রসেনজিৎ—তিন তারকার সম্পর্ক নিয়ে নানা সময়ে নানা গুঞ্জন শোনা গেলেও সাম্প্রতিক ঘটনাগুলি যেন অন্য বার্তাই দিচ্ছে।

‘ভালো স্ক্রিপ্ট পেলেই একসঙ্গে কাজ করব’ (Prosenjit Chatterjee)
দেব ও জিৎকে যখন প্রশ্ন করা হয়েছিল, ফের কবে তাঁদের একসঙ্গে বড় পর্দায় দেখা যাবে, দেব স্পষ্ট জানিয়েছিলেন—তাঁদের মধ্যে কোনও সমস্যা নেই। ভালো স্ক্রিপ্ট এলে তাঁরা দুজনেই একসঙ্গে কাজ করতে প্রস্তুত। জিৎও একই কথায় সম্মতি জানান। দেব আরও জানান, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে একটি মিটিংয়েও এই বিষয় নিয়ে আলোচনা হয়েছে।
তিন তারকার মহামিলন কি সত্যিই আসন্ন? (Prosenjit Chatterjee)
এই প্রসঙ্গেই প্রসেনজিতের কাছে জানতে চাওয়া হয়, কবে বড় পর্দায় একসঙ্গে দেখা যাবে দেব-জিৎ-প্রসেনজিৎকে। জিৎ আশাবাদী হয়ে বলেন, ‘খুব শীঘ্রই।’ ভালো স্ক্রিপ্টের অপেক্ষা চলছে এবং পরিকল্পনাও এগোচ্ছে বলে জানান তিনি। প্রসেনজিতের উত্তর আরও আকর্ষণীয়, ‘আমার দুই ভাই যেদিন বলবে, আই অ্যাম অন। দুই ভাই ফোন করে বলবে, উই আর রেডি, তখনই উই আর অন।’

আরও পড়ুন: Shatarup Ghosh: কানের গোড়ায় ‘থাবড়া’ মারবে দুর্গার এক্সট্রা হাত! বিজেপিকে খোঁচা শতরূপের
কেক কাটার মুহূর্তে আরও উষ্ণ হল সম্পর্ক
ছবি শেষে টিমের সঙ্গে কেক কাটেন প্রসেনজিৎ। একে অপরকে কেক খাইয়ে দেন জিৎ ও প্রসেনজিৎ। এমনকি জিতকে জড়িয়ে ধরে স্নেহের চুমুও দিতে দেখা যায় প্রসেনজিৎকে। সব মিলিয়ে সন্ধ্যাটি হয়ে ওঠে আবেগ ও বন্ধুত্বের এক সুন্দর মুহূর্ত।



