Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: সোশ্যাল মিডিয়ায় এবার যেন ফিরে (New AI Trend) এসেছে কয়েক দশক আগের সময়। আধুনিক সেলফিকে কার্টুন, অ্যানিমে কিংবা ফিউচারিস্টিক অবতারে বদলে দেওয়ার পুরনো ট্রেন্ডকে পিছনে ফেলে জনপ্রিয় হচ্ছে নতুন এক AI ফটো ট্রেন্ড। ChatGPT-এর সাহায্যে নিজেদের বর্তমান ছবিকেই ১৯৮০-এর দশকের স্মৃতির মতো করে তুলছেন নেটিজেনরা।
ফিরে যাচ্ছে পুরনো যুগে (New AI Trend)
এই ট্রেন্ডের বিশেষত্ব শুধু ছবিতে পুরনো (New AI Trend) রঙ বা ফিল্টার যোগ করা নয়। উপযুক্ত নির্দেশনা বা প্রম্পট দিলে ছবির একাধিক উপাদানই বদলে দিতে পারে AI। পোশাক, চুলের স্টাইল, গয়না বা অন্যান্য অ্যাক্সেসরিজ থেকে শুরু করে আলো, ছবির ব্যাকগ্রাউন্ড এবং ক্যামেরার ধরন-সবকিছুকেই নির্দিষ্ট সময়ের সঙ্গে মানানসই করে সাজানো সম্ভব।
অন্যরকম রেট্রো লুক (New AI Trend)
ফলে তৈরি হচ্ছে একেবারে অন্যরকম রেট্রো লুক। কোথাও দেখা যাচ্ছে আশির দশকের বলিউড সিনেমার নায়কের মতো পোর্ট্রেট, কোথাও আবার পুরনো স্টুডিওতে তোলা পারিবারিক ছবির আবহ। কেউ কেউ আবার তৈরি করছেন সেই সময়ের ম্যাগাজিনের প্রচ্ছদ বা ফ্যাশন ফটোগ্রাফির আদলে ছবি।
তবে কাঙ্ক্ষিত ফল পাওয়ার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল প্রম্পট। শুধু ‘আমাকে ৮০-এর দশকের মতো দেখতে বানাও’ বললে হয়তো খুব সাধারণ ফল আসতে পারে। তার বদলে পোশাক, চুল, আলো, ব্যাকগ্রাউন্ড, ছবির কম্পোজিশন এবং পুরনো ক্যামেরার বৈশিষ্ট্য সম্পর্কে বিস্তারিত নির্দেশ দিলে ফল অনেক বেশি বাস্তবসম্মত হতে পারে।


