Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: বিধায়ক অর্থাৎ বিধানসভার জনপ্রতিনিধির কাজ কী? জনগণের সমস্যা মেটানো, ঝামেলা মেটানো। কিন্তু সেই বিধায়কই যদি ক্ষমতার মোহে অন্ধ হয়ে যান! তাহলে বোধ হয় চিত্রটা খানিকটা অন্যরকম হয়। সন্দেশখালিতে এবার বিতর্কের কেন্দ্রে বিজেপি বিধায়ক রেখা পাত্র (Rekha Patra)। জমি সংক্রান্ত শরিকি বিবাদকে কেন্দ্র করে মারধর এবং পুলিশকে হেনস্থার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। ইতিমধ্যেই ঘটনার একটি ভিডিও সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। যদিও অভিযোগ নিয়ে এখনও প্রকাশ্যে কোনও প্রতিক্রিয়া দেননি রেখা।
অভিযোগের সূত্রপাত (Rekha Patra)
অভিযোগের সূত্রপাত সন্দেশখালির বৌঠাকুরানি (Rekha Patra) এলাকায় জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে। অভিযোগকারীদের দাবি, আদালতের নির্দেশ মেনে তাঁরা জমিতে চাষের কাজ করছিলেন। সেই সময় সেখানে পৌঁছন রেখা পাত্র। এরপরই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে বলে অভিযোগ। অভিযোগকারী দেবজ্যোতি নস্কর ও রুম্পি নস্করের দাবি, তাঁদের সঙ্গে হাতাহাতি হয় এবং জমি দখলের উদ্দেশ্যেই বিধায়ক সেখানে এসেছিলেন।
সাব-ইনস্পেক্টরের সঙ্গেও রেখার বচসা (Rekha Patra)
ঘটনার সময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে যাওয়ার চেষ্টা করলে এক সাব-ইনস্পেক্টরের সঙ্গেও রেখার বচসা হয় বলে অভিযোগ। ভাইরাল হওয়া ভিডিওতে তাঁকে ওই পুলিশ আধিকারিকের দিকে আঙুল তুলে কথা বলতে এবং তাঁর জামার কলার ধরতে দেখা যাচ্ছে বলে দাবি করা হয়েছে।
বিজেপির বসিরহাট সাংগঠনিক জেলার সভাপতি সুকল্যাণ দে বিষয়টিকে পারিবারিক বিবাদ বলে উল্লেখ করেছেন। অন্যদিকে, বিরোধী দলগুলি ঘটনাকে কেন্দ্র করে বিজেপিকে নিশানা করেছে।
আরও পড়ুন: Suvendu Adhikari: গেরুয়ার অপমান বরদাস্ত নয়, যাদবপুরে হুঁশিয়ারি শুভেন্দুর
বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য জানিয়েছেন, অভিযোগটি রাজনৈতিক নয় এবং পুলিশ আক্রান্ত হয়ে থাকলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া উচিত। তাঁর বক্তব্য, দলের কোনও নেতা-কর্মী আইন নিজের হাতে নিতে পারেন না।


