Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: সুকৃতি ভট্টাচার্য্য: কলকাতা মেট্রোর নেতাজি (Netaji Metro) স্টেশনে মহিলা যাত্রী ও এক মহিলা আরপিএফ কর্মীর মধ্যে হাতাহাতির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। বুধবার রাতে ঘটেছে বলে জানা গিয়েছে। ইতিমধ্যেই ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। ভিডিও ঘিরে মেট্রোর নিরাপত্তা এবং যাত্রীদের সঙ্গে নিরাপত্তাকর্মীদের আচরণ নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে।
প্রত্যক্ষদর্শীদের দাবি (Netaji Metro)
প্রত্যক্ষদর্শীদের দাবি, টিকিট (Netaji Metro) সংক্রান্ত বিষয় অথবা নিরাপত্তা তল্লাশি নিয়ে প্রথমে ওই যাত্রী এবং আরপিএফ কর্মীর মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। এরপরই দু’জনের মধ্যে ধাক্কাধাক্কি এবং চুলোচুলি শুরু হয়। প্ল্যাটফর্মে এমন দৃশ্য দেখে উপস্থিত যাত্রীরা প্রথমে হতভম্ব হয়ে পড়েন। পরে কয়েকজন যাত্রী এগিয়ে গিয়ে দু’জনকে আলাদা করার চেষ্টা করেন।
আরও পড়ুন: Rekha Patra: ক্ষমতার মোহে বিধায়কের দিদিগিরি! পুলিশকে হেনস্থা, কলার ধরে চোখ রাঙানি!
ঘটনার খবর পেয়ে মেট্রো পুলিশের অন্য কর্মীরাও সেখানে পৌঁছন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এই ঘটনার পর দুই পক্ষের তরফেই পাল্টা অভিযোগ করা হয়েছে। ওই মহিলা যাত্রীর অভিযোগ, কর্তব্যরত আরপিএফ কর্মী তাঁর সঙ্গে দুর্ব্যবহার করেছেন। অন্যদিকে, আরপিএফের দাবি, যাত্রী নিজেই দায়িত্বপ্রাপ্ত কর্মীর সঙ্গে অশোভন আচরণ করেন এবং সরকারি কাজে বাধা সৃষ্টি করেন।
ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। মেট্রো কর্তৃপক্ষ স্টেশনের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে। ফুটেজ এবং সংশ্লিষ্টদের বক্তব্য পর্যালোচনার পরই ঘটনার আসল কারণ স্পষ্ট হবে বলে জানা যাচ্ছে।


