Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: আমেরিকায় আসন্ন নির্বাচনকে (Trump Dividend) সামনে রেখে বড়সড় আর্থিক প্রতিশ্রুতি দিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রিপাবলিকান পার্টি কংগ্রেসের দুই কক্ষের নিয়ন্ত্রণ ধরে রাখতে পারলে দেশের প্রাপ্তবয়স্ক নাগরিকদের ৫০০০ ডলার করে দেওয়ার কথা ঘোষণা করেছেন তিনি। ভারতীয় মুদ্রায় যার মূল্য প্রায় ৪ লক্ষ ৭৭ হাজার টাকা।
‘ট্রাম্প ডিভিডেন্ড’ (Trump Dividend)
বুধবার রাতে রিপাবলিকানদের নির্বাচনী (Trump Dividend) প্রস্তুতি সংক্রান্ত একটি সম্মেলনে বক্তব্য রাখার সময় এই ঘোষণা করেন ট্রাম্প। তাঁর দাবি, মধ্যবর্তী নির্বাচনে তাঁর দল জয়ী হলে সাধারণ মার্কিন নাগরিকরাও সেই জয়ের সুফল পাবেন। এই আর্থিক সহায়তাকে তিনি ‘ট্রাম্প ডিভিডেন্ড’ নামে অভিহিত করেছেন।
ডেমোক্র্যাটদের ঘুরে দাঁড়ানোর সম্ভাবনার ইঙ্গিত
আগামী ৩ নভেম্বর আমেরিকায় মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। এই ভোটে সেনেটের ১০০টি আসনের মধ্যে ৩৫টি এবং হাউস অফ রিপ্রেজেন্টেটিভসের ৪৩৫টি আসনের সবকটিতেই নির্বাচন হবে। বর্তমানে দুই কক্ষেই রিপাবলিকানদের নিয়ন্ত্রণ থাকলেও আসন্ন নির্বাচনে তাদের ফল নিয়ে সংশয় তৈরি হয়েছে। বিভিন্ন সমীক্ষায় ডেমোক্র্যাটদের ঘুরে দাঁড়ানোর সম্ভাবনার ইঙ্গিত মিলেছে।
আরও পড়ুন: BJP Extortion Row: ‘৩০ হাজার টাকা দাও, নইলে ব্যবসা বন্ধ’, পরিবর্তনের বাংলায় বিজেপির তোলাবাজি!
এই পরিস্থিতিতে ট্রাম্পের আর্থিক অনুদানের ঘোষণা রাজনৈতিক ভাবে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। তবে এই প্রতিশ্রুতি বাস্তবায়িত হলে মার্কিন সরকারের বিপুল অর্থের প্রয়োজন হবে। হিসাব অনুযায়ী, খরচ হতে পারে প্রায় ১.৩৫ লক্ষ কোটি ডলার। সেই অর্থের উৎস কী হবে, তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠেছে। ট্রাম্প অবশ্য দাবি করেছেন, দেশের কাছে এই অর্থের ব্যবস্থা রয়েছে। তবে কী ভাবে তা সম্ভব, সে বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দেননি তিনি।


