Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: ত্রয়ণ চক্রবর্তী: বিধানসভায় তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায়পন্থী বা ‘কালীঘাট তৃণমূল’ শিবিরের বিধায়কদের জন্য বরাদ্দ হল নতুন ঘর (Kalighat Trinamool)। লক্ষ্মীবারে প্রথমবার সেই নতুন ঘরে বসতে দেখা গেল কালীঘাটপন্থী বিধায়কদের। বিধানসভার একতলায়, পাবলিক অ্যাকাউন্টস কমিটি বা PAC-এর ঘরের পাশেই এই নতুন ঘরটি বরাদ্দ করা হয়েছে।
মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পরেই উদ্যোগ (Kalighat Trinamool)
বিধানসভায় নিজেদের বসার জন্য পৃথক জায়গার প্রয়োজনীয়তার কথা আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জানিয়েছিলেন কালীঘাটপন্থী বিধায়করা। এই বিষয় নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে তাঁদের বৈঠকও হয়েছিল। সেই বৈঠকে বিধায়কদের বক্তব্য এবং তাঁদের প্রয়োজনীয়তাকে গুরুত্ব দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরপরই বিধানসভায় তাঁদের জন্য আলাদা ঘরের ব্যবস্থা করার প্রক্রিয়া শুরু হয়।
একতলায় PAC-এর পাশেই নতুন ঘর (Kalighat Trinamool)
অবশেষে সেই অপেক্ষার অবসান। বিধানসভার একতলায় PAC-এর ঘরের পাশেই কালীঘাটপন্থী বিধায়কদের জন্য নতুন ঘর বরাদ্দ করা হয়েছে। বৃহস্পতিবার, লক্ষ্মীবারে প্রথমবার নিজেদের জন্য নির্দিষ্ট সেই ঘরে বসেন তাঁরা। ফলে বিধানসভা ভবনের অন্দরমহলে তৃণমূলের এই শিবিরের জন্য একটি পৃথক বসার জায়গা তৈরি হল।
আরও পড়ুন: Dr Debobroto Nath Bhiravi: বাঙালির খাদ্যাভ্যাস নিয়ে মন্তব্য কেন? প্রশ্ন ড: দেবব্রত নাথ ভৈরবীর
‘কালীঘাট’ বনাম দলের অভ্যন্তরীণ সমীকরণ
‘কালীঘাট তৃণমূল’ বলতে মূলত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ ও তাঁর রাজনৈতিক অবস্থানের সঙ্গে থাকা বিধায়কদের বোঝানো হচ্ছে। বিধানসভায় তাঁদের জন্য আলাদা ঘরের ব্যবস্থা হওয়াকে ঘিরে স্বাভাবিকভাবেই দলের অভ্যন্তরীণ সমীকরণ নিয়ে রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে।



