Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোণায় (Market Harassment) এক মহিলা সবজি বিক্রেতাকে উত্যক্ত এবং শ্লীলতাহানির অভিযোগকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়াল। শুক্রবার শ্রীনগর এলাকার বাজারে ঘটনাটি ঘটে। অভিযোগ, দীর্ঘদিন ধরেই এক যুবক ওই মহিলাকে নানাভাবে বিরক্ত করছিলেন। এদিন পরিস্থিতি আরও গুরুতর আকার নেয় বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে।
অশালীন আচরণ (Market Harassment)
অভিযুক্ত যুবকের নাম (Market Harassment) মানসুর খান। তিনি হুগলির গোঘাটের অনুপনগরের বাসিন্দা বলে জানা গিয়েছে। অভিযোগ, নিয়মিত বাজারে আসতেন তিনি। বাজারে একাধিক সবজি বিক্রেতা থাকলেও বারবার ওই মহিলার দোকানেই যেতেন মানসুর। সবজি কেনার সময় মহিলার সঙ্গে অশালীন আচরণ এবং আপত্তিকর অঙ্গভঙ্গি করার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। কখনও অনুমতি ছাড়াই শারীরিকভাবে স্পর্শ করতেন বলেও অভিযোগ।
চুমু খাওয়ার চেষ্টা (Market Harassment)
শুক্রবার অভিযোগ, ওই যুবক ফের মহিলাকে উত্ত্যক্ত করেন এবং তাঁকে চুমু খাওয়ার চেষ্টা করেন। ঘটনায় ক্ষুব্ধ হয়ে বাজারের মধ্যেই প্রতিবাদ শুরু করেন মহিলা। তাঁর চিৎকার শুনে আশপাশের ব্যবসায়ী এবং স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে জড়ো হয়ে যান।
অভিযোগের পর স্থানীয়দের একাংশ মানসুরকে ধরে ফেলেন। এরপর তাঁকে একটি বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে মারধর করা হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলেও পরে স্থানীয় বিজেপি নেতৃত্বের উদ্যোগে অভিযুক্তকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
আরও পড়ুন: Taslima Nasrin: যে কলকাতা ছাড়তে হয়েছিল, সেই শহরের পরীক্ষায় তসলিমা
পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তের বিরুদ্ধে শ্লীলতাহানি-সহ একাধিক ধারায় মামলা দায়ের হয়েছে।


