Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: ‘নির্বাসন’ পেরিয়ে কলকাতায় তসলিমা নাসরিনের (Taslima Nasrin) প্রত্যাবর্তন যেন এবার পৌঁছে গেল স্কুলের পরীক্ষার খাতায়। দীর্ঘ প্রায় দুই দশক পর গত মাসে কলকাতায় ফিরেছিলেন বাংলাদেশের বিশিষ্ট লেখিকা। শহরে ফিরে রবীন্দ্রসদনের এক অনুষ্ঠানে নিজের নির্বাসন, কলকাতার প্রতি অভিমান এবং পুরনো স্মৃতির কথা তুলে ধরেছিলেন তিনি। সেই বক্তব্যেরই একটি অংশ এবার জায়গা করে নিয়েছে কলকাতার এক নামী স্কুলের দশম শ্রেণির বাংলা পরীক্ষার প্রশ্নপত্রে।
লেখিকার ফেসবুক পোস্ট (Taslima Nasrin)
ঘটনাটি প্রকাশ্যে আসে তসলিমা নাসরিনের (Taslima Nasrin) একটি ফেসবুক পোস্টের মাধ্যমে। লেখিকার দাবি, প্রশ্নপত্রে তাঁর কলকাতায় দেওয়া বক্তৃতার একটি অংশকে গদ্যাংশ হিসেবে ব্যবহার করা হয়েছে। সেই অংশ অবলম্বনে চারটি সংক্ষিপ্ত প্রশ্ন রাখা হয়েছিল। প্রতিটি প্রশ্নের সঙ্গে দুটি করে উত্তর দেওয়া হয় এবং সঠিক উত্তর বেছে নেওয়ার জন্য মোট ১০ নম্বর বরাদ্দ ছিল। তবে কোন স্কুলে এই পরীক্ষা হয়েছে, সে বিষয়ে নিজের পোস্টে কোনও তথ্য দেননি তসলিমা।

আরও পড়ুন: Rekha Patra: ‘আদালতের নির্দেশ আমার পক্ষে’, ভাইরাল ভিডিও বিতর্কে রেখার পাল্টা জবাব
বিষয়টি নিয়ে নিজের স্বভাবসুলভ রসিকতার সুরেই প্রতিক্রিয়া জানিয়েছেন লেখিকা। একসময় যে শহর তাঁকে ছেড়ে যেতে হয়েছিল, সেই কলকাতাতেই তাঁর ফিরে আসার অভিজ্ঞতা এখন পড়ুয়ারা পরীক্ষায় পড়ছে-এই বিষয়টিকেই তিনি জীবনের ‘মজার কাণ্ড’ হিসেবে দেখেছেন।



