Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: ব্রততী সরকার: অসমের (Assam News) কামরূপ গ্রামীণ জেলার রাঙ্গিয়া রেলস্টেশনের কাছে এক হোটেল রুম থেকে প্রেমিকাকে খুনের অভিযোগে ২২ বছর বয়সী এক যুবককে গ্ৰেফতার করেছে পুলিশ। ভারতীয় ন্যায় সংহিতা এর ১০৩ (১) ধারায় হত্যার জন্য তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করার পর রবিবার তাঁকে হোটেল রুম থেকে গ্রেফতার করছে পুলিশ। মৃত যুবতী সোনিতপুর জেলার হুগরাজুলি গ্রামের বাসিন্দা। নাম মালানি গুরিয়া (২৩)। পুলিশ জানিয়েছে, ২২ বছর বয়সী অভিযুক্ত অভিজিত কিন্ডু নিজেও আত্মহত্যা করার চেষ্টা করেছিলেন।
হত্যার পরিকল্পনা (Assam News)
হেফাজতে থাকাকালীন (Assam News) অভিযুক্তর দাবি, মেয়েটি অন্য পুরুষদের সাথে কথা বলে বলে তাঁর সঙ্গে দেখা হওয়ার আগেই তিনি এই হত্যাকাণ্ডের পরিকল্পনা করেছিলেন। এরপরই কাঁচি দিয়ে মেয়েটিকে হত্যার কথা স্বীকার করে নেয় অভিযুক্ত।
মূল ঘটনা (Assam News)
ঘটনাসূত্রে জানা গিয়েছে, মালানি ও তাঁর দুই বান্ধবী গত শনিবার রাতে চেন্নাই থেকে অসমে আসেন। এরপর কিন্ডু তাঁদের নিয়ে একটি হোটেলে দু’টি আলাদা রাম ভাড়া নেন। যদিও পরে রাতে কিন্ডু মালিনীর রুমে আসেন এবং সময় কাটায়। কামরূপ গ্রামীন থানার সুপারিন্টেন্ডেন্ট অফ পুলিশ শুভাশিস বড়ুয়া জানান, সকাল ৬টা ১২ মিনিটে রাঙ্গিয়া রেলস্টেশনের আরপিএফ পরিদর্শকের কাছ থেকে হত্যাকান্ডের খবর পেয়ে পুলিশ হোটেলে পৌঁছায়। পুলিশ হোটেলে পৌঁছে দরজায় টোকা দিলে অভিযুক্ত দরজা খোলেন। তাঁর শরীর রক্তে ভেজা ছিল। দরজা খুলে পুলিশ মেঝেতে নিহতের রক্তাক্ত দেহ দেখতে পায়। বড়ুয়া আরও বলেন, যখন তাঁরা হোটেল রুমে পৌঁছান তখন তারা অভিযুক্তের শরীরে একাধিক আঘাত দেখতে পান। এরপর তাঁকে প্রয়োজনীয় চিকিৎসার জন্য একটি সরকারি হাসপাতালে নিয়ে যান। প্রাথমিক তদন্তে পুলিশ জানিয়েছে, সকালে মালানির বন্ধুদের অভিজিত ফোন করে মালানিকে খুন করার কথা নিজেই জানায়।
আইনি ব্যবস্থা
তদন্ত এবং প্রমাণ সংগ্রহের জন্য গুয়াহাটির ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরির একটি দল হোটেলটি পরিদর্শন করে। প্রাথমিক তদন্তের পর মৃতদেহটি ময়নাতদন্তের জন্য গুয়াহাটি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। এবং এরপর মৃতের পরিবারের সদস্যদের ঘটনাটি জানানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। পুলিশ আরও জানায়, তদন্তের স্বার্থে সব তথ্য প্রকাশ করতে পারবেন না। তবে প্রয়োজনীয় সব আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।


