Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: ব্রততী সরকার: কেরালার (Kerala Case) সুলতান বাথেরি পুলিশ স্টেশন থেকে উদ্ধার হওয়া সাত ব্যাগ নিষিদ্ধ তামাকজাত পণ্য চুরি হওয়ার ঘটনায় এক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত শুরু করছে পুলিশ। কর্মকর্তারা জানিয়েছেন, সিনিয়র সিভিল পুলিশ অফিসার সাবিতকে থানা থেকে উদ্ধারকৃত তামাক সরিয়ে ফেলার এবং চুরির দায়ে তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এরপর থেকেই ওই অভিযুক্ত পুলিশ কর্তা বেপাত্তা।
মূল ঘটনা (Kerala Case)
পুলিশ জানিয়েছে, গত ৭ জুন সুলতান (Kerala Case) বাথেরি কাছে ধোট্টাপ্পানকুলাম থেকে এক ব্যক্তির কাছ থেকে তামাক ভর্তি সাতটি ব্যাগ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত পণ্য ম্যাজিস্ট্রেট আদালতে পেশ করা হলে আদালত সেগুলো থানায় রাখার নির্দেশ দেয়। পণ্যগুলো পরবর্তীকালে মামলার প্রমান সংরক্ষণের জন্য ব্যবহৃত একটি কক্ষে রাখা হয়েছিল।
তবে গত ১০ সেপ্টেম্বর কক্ষটি পরিদর্শনের (Kerala Case) সময় কর্মকর্তারা দেখতে পান যে উদ্ধারকরা তামাকজাত পণ্যগুলো সেখানে নেই। তদন্তের জন্য একটি চুরির মামলা দায়ের করা হয় এবং একজন ডিএসপি-কে দায়িত্ব দেওয়া হয়। তদন্ত চলাকালীন তদন্তকারীরা কক্ষের তালাটিকে অক্ষত অবস্থায় দেখে বুঝেছিলেন কক্ষটি চাবি ব্যবহার করেই খোলা হয়েছিল। এরপর থানার সিসিটিভি ফুটেজে দেখা যায়, অভিযুক্ত এই পুলিশ অফিসার এভিডেন্স রুমে প্রবেশ করে উদ্ধারকৃত পণ্যগুলো সরিয়ে নিয়ে যাচ্ছেন।

পলাতক অভিযুক্ত পুলিশ
গত রবিবার পুলিশের একটি দল অভিযুক্ত পুলিশের বাড়িতে গেলেও, সে সেখানে তাঁকে পাওয়া যায়নি। তাঁর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও ব্যর্থ হয় তারা। আপাতত তাঁকে খুঁজে বের করার চেষ্টা চলছে। কর্মকর্তারা জানিয়েছে, জিজ্ঞাসাবাদ করার পরেই জানা যাবে পণ্যগুলো মূল মামলার অভিযুক্তকে সাহায্য করার জন্যই সরানো হয়েছিল নাকি, কালোবাজারে বিক্রি করার জন্য।


