Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: ভারতীয় সশস্ত্র বাহিনীতে নারী আধিকারিকদের (Indias First Woman ADC) অগ্রযাত্রায় আরও একটি উল্লেখযোগ্য অধ্যায় যুক্ত হল। মেজর নব্য শেখাওয়াত রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর এডিসি (Aide-de-Camp) হিসেবে দায়িত্ব পেয়েছেন। ভারতীয় সেনাবাহিনী থেকে প্রথম মহিলা আধিকারিক হিসেবে এই দায়িত্বে নিযুক্ত হয়ে নজির গড়লেন তিনি।
কতজন এডিসি থাকে দায়িত্বে? (Indias First Woman ADC)
রাষ্ট্রপতির এডিসিদের (Indias First Woman ADC) দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকারি ও সামরিক অনুষ্ঠানে রাষ্ট্রপতিকে সহযোগিতা করা, প্রোটোকল মেনে চলা এবং অসামরিক ও সামরিক আধিকারিকদের মধ্যে সমন্বয় বজায় রাখার মতো কাজ করতে হয় তাঁদের। রাষ্ট্রপতির জন্য মোট পাঁচজন এডিসি থাকেন। তাঁদের মধ্যে তিনজন সেনাবাহিনী থেকে এবং নৌবাহিনী ও বায়ুসেনা থেকে একজন করে আধিকারিক দায়িত্ব পালন করেন।
মেজর নব্য শেখাওয়াতের কর্মজীবন (Indias First Woman ADC)
মেজর নব্য শেখাওয়াতের সামরিক (Indias First Woman ADC) জীবনের শুরু কম্বাইন্ড ডিফেন্স সার্ভিসেস পরীক্ষার মাধ্যমে। পরীক্ষায় সাফল্যের পর তিনি শর্ট সার্ভিস কমিশন উইমেন নন-টেকনিক্যাল কোর্সে নির্বাচিত হন। চেন্নাইয়ের অফিসার্স ট্রেনিং অ্যাকাডেমিতে প্রশিক্ষণ শেষ করে তিনি ভারতীয় সেনার আর্মি সার্ভিস কোরে যোগ দেন। ২০২১ সালের মাঝামাঝি কমিশন পাওয়ার পর কয়েক বছরের মধ্যেই মেজর পদে উন্নীত হন তিনি।
দ্বিতীয় মহিলা এডিসি
তবে সেনাবাহিনী থেকে প্রথম মহিলা এডিসি হলেও নব্য শেখাওয়াত রাষ্ট্রপতির দ্বিতীয় মহিলা এডিসি। ২০২৫ সালে ভারতীয় নৌবাহিনীর লেফটেন্যান্ট কমান্ডার যশস্বী সোলাঙ্কি প্রথম মহিলা হিসেবে এই দায়িত্ব পেয়েছিলেন।
আরও পড়ুন: Sugar Price: পুজোর আগে বড় সুখবর, কমছে চিনির দাম!
সশস্ত্র বাহিনীতে মহিলাদের ভূমিকা বাড়ানোর ক্ষেত্রে ১৯৯২ সাল থেকে একাধিক পরিবর্তন এসেছে। ২০২০ সালের সুপ্রিম কোর্টের গুরুত্বপূর্ণ রায়ের পর যোগ্য মহিলা আধিকারিকদের স্থায়ী কমিশনের সুযোগও আরও প্রসারিত হয়। তাঁদের সেই দীর্ঘ অগ্রযাত্রারই একটি নতুন উদাহরণ নব্য শেখাওয়াতের এই নিয়োগ।


