Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: দুর্গাপুজোর আগে সাধারণত বাংলাদেশ (Hilsa Import) থেকে পশ্চিমবঙ্গে ইলিশ আসার ছবি পরিচিত। কিন্তু এবার সেই চেনা ছবির সম্পূর্ণ উল্টো ঘটনা সামনে এসেছে। গত প্রায় দুই মাসে ভারত থেকে বাংলাদেশে প্রায় ৫০০ মেট্রিক টন ইলিশ রফতানি হয়েছে বলে সংশ্লিষ্ট ব্যবসায়ী মহলের দাবি। আরও প্রায় ১৫০-২০০ টন ইলিশ বাংলাদেশে যেতে পারে বলেও প্রাথমিকভাবে জানা যাচ্ছে।
গুজরাট থেকে আমদানি (Hilsa Import)
বেনাপোল বন্দর দিয়ে ইতিমধ্যেই বিপুল পরিমাণ ইলিশ (Hilsa Import) বাংলাদেশে পৌঁছেছে। প্রায় ১৯টি প্রতিষ্ঠান এই আমদানির সঙ্গে যুক্ত বলে জানা গিয়েছে। আমদানি করা মাছের বড় অংশই গুজরাট থেকে এসেছে বলে সংশ্লিষ্ট মহলের দাবি।
কেন বাংলাদেশে এবার ভারতীয় ইলিশের চাহিদা তৈরি হল, তা নিয়েও আলোচনা শুরু হয়েছে। ব্যবসায়ীদের একাংশের মতে, বাংলাদেশের বাজারে ইলিশের দাম তুলনামূলক বেশি হওয়ায় ভারত থেকে আমদানি করা মাছের ক্ষেত্রে খরচ কম পড়ছে। সেই কারণেই আমদানিকারকদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।
আরও পড়ুন: UPI Transaction Charges: ১৫ অক্টোবর থেকে UPI-তে নতুন নিয়ম, কত টাকা চার্জ জানুন
বাংলাদেশের মৎস্য দফতরের এক কর্মকর্তার বক্তব্য অনুযায়ী, প্রয়োজনীয় অনুমতি নিয়েই কয়েকটি প্রতিষ্ঠান সীমিত পরিসরে ভারত থেকে ইলিশ আনছে। তবে আমদানির নির্দিষ্ট কারণ সম্পর্কে তাঁদের কাছে বিস্তারিত তথ্য নেই।


