Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: নির্বাচন কমিশনের অন্তর্বর্তী (Mamata Banerjee Symbol) সিদ্ধান্তের পর দ্রুতই নিজেদের পছন্দের নতুন নাম ও প্রতীকের তালিকা কমিশনের কাছে পাঠিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়-ঘনিষ্ঠ কালীঘাট শিবির। সূত্রের খবর, বৃহস্পতিবার রাত ১১টা ৩৬ মিনিট নাগাদ ইমেইলের মাধ্যমে এই প্রস্তাব পাঠানো হয়। কমিশনের নির্দেশ অনুযায়ী, ‘জোড়াফুল’ প্রতীক আপাতত ব্যবহার করা যাবে না। তাই দুই শিবিরকেই বিকল্প নাম ও মুক্ত প্রতীকের তালিকা দিতে হয়েছে।
তিনটি নাম প্রস্তাব (Mamata Banerjee Symbol)
কালীঘাট শিবিরের তরফে তিনটি নাম প্রস্তাব (Mamata Banerjee Symbol) করা হয়েছে বলে সূত্রের দাবি। সেগুলি হল-‘মমতা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস’, ‘সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস মমতা’ এবং ‘তৃণমূল মমতা কংগ্রেস’। প্রস্তাবিত নামগুলিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামের পাশাপাশি ‘তৃণমূল কংগ্রেস’ শব্দবন্ধ রাখার বিষয়টি বিশেষভাবে নজর কেড়েছে।

এই ক্ষেত্রে মনে করা হচ্ছে, নিজের নাম ব্যবহার করে দলকে মানুষের কাছে সহজে চিনিয়ে দিতে চান নেত্রী। তাছাড়াও টিএমসি এর ফুলফর্ম তৃণমূল মমতা কংগ্রেস হলে নেত্রীর অনুগামীদের কাছে দলের জনপ্রিয়তা বাড়বে বলেই মনে করা হচ্ছে।
বিকল্প প্রতীক (Mamata Banerjee Symbol)
প্রতীকের ক্ষেত্রেও বিকল্প বেছে নেওয়া (Mamata Banerjee Symbol) হয়েছে। সূত্র অনুযায়ী, কালীঘাট শিবিরের পছন্দের তালিকায় রয়েছে ‘ব্যাট’ এবং ‘ফুটবল খেলোয়াড়’। কমিশনের মুক্ত প্রতীকের তালিকা থেকেই এগুলি বেছে নেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে।
ঋত তৃণমূল
অন্যদিকে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবিরের তরফে ‘জাতীয়তাবাদী তৃণমূল কংগ্রেস’ এবং ‘গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেস’-এই দুই নামের প্রস্তাব দেওয়া হয়েছে বলে খবর। প্রতীক হিসেবে তাদের পছন্দের তালিকায় রয়েছে ‘খাম’, ‘টর্চ’ এবং ‘ব্ল্যাকবোর্ড’।

আরও পড়ুন: Major Rishabh Singh Sambyal: ১২ বছর সেনা পরিষেবার পর অবসর, পেনশন পাবেন কি মেজর ঋষভ?
এখন কমিশন দুই পক্ষের প্রস্তাব খতিয়ে দেখে কোন নাম ও প্রতীক বরাদ্দ করে, সেদিকেই নজর। সূত্রের খবর, নতুন প্রতীক ও নাম নিয়ে নিজেদের অবস্থান জানাতে মমতা বন্দ্যোপাধ্যায় কালীঘাটে সাংবাদিক বৈঠক করতে পারেন।


