Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: আজ দ্বিতীয় দফায় অর্থাৎ শেষ ভোট, চারিদিকে ব্যস্ততার ছায়া নেমে এসেছে বলা চলে, শান্তি বজায় রাখতে এসেছে পুলিশবাহিনী তবুও বাংলায় শান্তিপূর্ণ ভোট করতে নজিরবিহীন যতরকম পদক্ষেপ করা যায়! তার সবটাই করেছে নির্বাচন কমিশন। গত ২৩ এপ্রিল প্রথম দফার ভোট মিটেছে নির্বিঘ্নে। দ্বিতীয় দফায় কোথাও কোথাও বিক্ষিপ্ত সংঘর্ষ হচ্ছে সূত্রের মাধ্যমে জানা যায়। তবে এসব ছাপিয়ে ভোট দ্বিতীয়ার সবচেয়ে বড় খবর হয়ে দাঁড়াল সাতসকালে মমতা বন্দ্যোপাধ্যায়ের বুথ পরিদর্শন (Mamata Banerjee)।

কি বলছেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)
ভোট পরিদর্শন করতে গিয়ে তিনি জানান, “তাঁরা [পুলিশ পর্যবেক্ষকরা] বিজেপির ইশারায় নাচছেন। পুলিশ বা নিরাপত্তা বাহিনী নয়, বরং সাধারণ মানুষই তাঁদের ভোট দেবেন। নির্বাচন কমিশন খোলাখুলিভাবে আমাদের হেনস্থা এবং উত্যক্ত করছে। আমরা আদালত অবমাননার নোটিশ পাঠিয়েছি, তবুও এখানে অসংখ্য বহিরাগত পর্যবেক্ষক নিয়ে আসা হয়েছে। তাঁরা পরিষ্কারভাবে বিজেপির ইশারায় নাচছেন। চক্রবেড়িয়ায় গিয়ে আপনারা নিজেরাই দেখে নিন যে আমাদের সব পোস্টার সরিয়ে দেওয়া হয়েছে। এভাবেই কি নির্বাচন হওয়ার কথা? পুলিশ বা নিরাপত্তা বাহিনী নয়, বরং সাধারণ মানুষই তাঁদের ভোট দেবেন। ওরা বাইরে থেকে কিছু লোক নিয়ে এসেছে, আর এই লোকেরা ভোটারদের মধ্যে ভয় আর আতঙ্ক ছড়ানো ছাড়া আর কিছুই করছে না। ওরা শীঘ্রই চলে যাবে।”
ভয় দেখাচ্ছে, সন্ত্রাস ছড়াচ্ছে (Mamata Banerjee)
চেতলা, চক্রবেরিয়ার বুথগুলি থেকে মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় বাহিনীর ‘অতিসক্রিয়তা’ নিয়ে বারবার অভিযোগ তোলেন। পাশাপাশি তৃণমূল সুপ্রিমো পুলিশ পর্যবেক্ষকদের ভূমিকায় বিরক্তি প্রকাশ করে বিবৃতিও দিয়েছেন তিনি। তাঁর অভিযোগ, বাইরে থেকে এঁদের আনা হয়েছে। কোনও কাজ করছে না শুধুমাত্র ভোটারদের ভয় দেখাচ্ছে, সন্ত্রাস ছড়াচ্ছে।

আরও পড়ুন: Rachna Banerjee: লড়াই কঠিন, কিন্তু উন্নয়নই শেষ কথা: ভোট দিয়ে আত্মবিশ্বাসী রচনা
একাধিক অভিযোগ তোলেন তিনি
চক্রবেরিয়ার বুথগুলি থেকে তিনি কেন্দ্রীয় বাহিনীর ‘অতিসক্রিয়তা’ নিয়ে বারবার অভিযোগ তোলেন। পাশাপাশি তৃণমূল সুপ্রিমো পুলিশ পর্যবেক্ষকদের ভূমিকায় বিরক্তি প্রকাশ করে বিবৃতিও দিয়েছেন। তাঁর অভিযোগ, বাইরে থেকে এঁদের আনা হয়েছে। কোনও কাজ করছে না শুধুমাত্র ভোটারদের ভয় দেখাচ্ছে।



