Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: মমতা শিবিরের নতুন নাম ‘মমতা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস’ (Agnimitra On Mamata) এবং প্রতীক ‘ফুটবল খেলোয়াড়’ নির্ধারণের পরই তা নিয়ে কটাক্ষ করেছেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল। তাঁর মন্তব্য, ফুটবলের বদলে ‘রক্তের’ প্রতীক দেওয়া হলে তা নাকি বেশি মানানসই হত। অগ্নিমিত্রার এই মন্তব্যকে ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে নতুন বিতর্ক।
কমিশনের সিদ্ধান্ত (Agnimitra On Mamata)
নির্বাচন কমিশনের অন্তর্বর্তী সিদ্ধান্ত (Agnimitra On Mamata) অনুযায়ী, তৃণমূলের পুরনো ‘অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস’ নাম এবং ‘জোড়াফুল’ প্রতীক আপাতত ব্যবহার করতে পারবে না দুই পক্ষই। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন শিবিরকে দেওয়া হয়েছে ‘মমতা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস’ নাম এবং ‘ফুটবল খেলোয়াড়’ প্রতীক। অন্যদিকে, বিরোধী শিবিরের জন্য নির্ধারিত হয়েছে ‘ডেমোক্রেটিক তৃণমূল কংগ্রেস’ নাম এবং ‘খাম’ প্রতীক। এই ব্যবস্থা আগামী উপনির্বাচনকে সামনে রেখে অন্তর্বর্তীভাবে কার্যকর হয়েছে।
সুপ্রিম কোর্টের দ্বারস্থ মমতা (Agnimitra On Mamata)
এই সিদ্ধান্ত নিয়েই মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচন কমিশনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন। তাঁর পক্ষ থেকে মূল নাম ও প্রতীক ব্যবহারের উপর নিষেধাজ্ঞার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করা হয়েছে। মামলায় প্রতিপক্ষ শিবিরের নেতাকেও যুক্ত করা হয়েছে বলে জানা গিয়েছে।
আরও পড়ুন: Rejinagar By Election 2026: রেজিনগর থেকেও মনোনয়ন প্রত্যাহার, উপনির্বাচনে প্রার্থীহীন মমতা শিবির
অন্যদিকে, অগ্নিমিত্রা পাল দাবি করেন, তৃণমূলের অভ্যন্তরীণ বিভাজনের ফলেই এই পরিস্থিতি তৈরি হয়েছে। তিনি বলেন, নাম বা প্রতীক নিয়ে তাঁর ব্যক্তিগত আগ্রহ নেই; বরং বাংলার উন্নয়নই এখন গুরুত্বপূর্ণ। নির্বাচন কমিশনের সিদ্ধান্তকে ঘিরে দুই শিবিরের রাজনৈতিক ও আইনি লড়াই আগামী দিনে কোন দিকে যায়, সেদিকেই নজর রয়েছে।


