Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: রাজনৈতিক সভার মঞ্চে বিজেপির শীর্ষ (TMC vs BJP) নেতাদের মুখে একটাই কথা। ‘পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার’. যা যা পাল্টানো দরকার তার মধ্যে বারবার উল্লেখ করা হয়েছে নারী সুরক্ষার কথা। কিন্তু মুখের কথা কি আদৌ বাস্তবে প্রতিফলিত হচ্ছে?
বিজেপির নারী ক্ষমতায়ন (TMC vs BJP)
পানিহাটি থেকে এবার বিজেপির প্রার্থী হয়েছেন রত্না (TMC vs BJP) দেবনাথ। তিনি অভয়ার মা। অভয়ার ন্যায়বিচার একমাত্র এই দলই দিতে পারবে, এই বিশ্বাসে অনড় তিনি। দেখা করেছেন নরেন্দ্র মোদির সাথে। মাথায় মোদির হাত, মেয়ের বিচার চেয়ে অঝোরে কাঁদছেন অভয়ার মা- এই ভিডিও ভাইরাল সমাজ মাধ্যমে। অনেকের মত, রাজ্যে নারী সুরক্ষার স্বার্থে ভোট বিজেপিকেই দেওয়া উচিত।
মুখ্যমন্ত্রীর কুরুচিকর মিম
এই আবহে সমাজ মাধ্যমে ভাইরাল রাজ্যের মুখ্যমন্ত্রীর কুরুচিকর মিম, ভাইরাল ভিডিও। বিজেপি সমর্থকদের একাংশ সেটাকে লাইক, কমেন্ট, শেয়ার করে হাস্যরস উপভোগ করছে। এক্ষেত্রে বলে রাখা ভালো, রাজ্যের মুখ্যমন্ত্রীও একজন মহিলা। এই বিষয়ে নির্বাচনের আগে কড়া পদক্ষেপ নিয়েছে কমিশন। পুলিশকে দ্রুত তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।
আরও পড়ুন: Raiganj: রায়গঞ্জে ভোটের কাউন্টিং- এ আয়োজন চূড়ান্ত করতে তৎপর জেলাপ্রশাসনের
তৃণমূল সমর্থকদের মতে, যারা মুখ্যমন্ত্রীর চেয়ারে বসা একজন ষাটোর্দ্ধ মহিলাকে নিয়ে কুরুচিকর মিম পোস্ট করতে পারে, তাদের মুখে নারী সুরক্ষার কথা মানায় না। এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় তরজা এখন তুঙ্গে।


