Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: বাঙালির সবচেয়ে বড় উৎসব (Amit Shah) দুর্গাপুজোর ঢাকে কাঠি পড়তেই জমজমাট হচ্ছে রাজনৈতিক ময়দানও। মণ্ডপে আলো ঝলমলে আবহ, আর তারই মাঝে রাজনীতির উত্তাপ যেন আরও স্পষ্ট। এবারের পুজোর মৌসুমে ফের রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিজেপি সূত্রে খবর, আজ রাতেই কলকাতায় পা রাখবেন তিনি। তবে কোনও রাজনৈতিক কর্মসূচি নয়, পুরোপুরি উৎসবের সুরেই থাকছে তাঁর সফরসূচি।
বৃহস্পতিবার পুজোর উদ্বোধন (Amit Shah)
বৃহস্পতিবার পুজোর উদ্বোধনে ব্যস্ত সময় কাটাবেন অমিত শাহ (Amit Shah)। প্রথমে তিনি যাবেন লেক অ্যাভিনিউয়ের সেবক সঙ্ঘের মণ্ডপে। সেখান থেকে সরাসরি রওনা দেবেন বিজেপি নেতা সজল ঘোষের উদ্যোগে আয়োজিত সন্তোষ মিত্র স্কোয়ারের দুর্গাপুজোয়। এরপর EZCC (ইস্টার্ন জোনাল কালচারাল সেন্টার)-এর পুজোর উদ্বোধনের মধ্য দিয়ে শেষ করবেন তাঁর শহরের সফর। তারপরই ফিরে যাবেন নয়াদিল্লিতে।
একের পর এক পুজোর উদ্বোধন (Amit Shah)
অন্যদিকে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই একের পর এক পুজোর উদ্বোধনে ব্যস্ত (Amit Shah)। মহালয়ার আগেই তাঁর উদ্বোধনী কর্মসূচি শুরু হয়ে গেছে। কলকাতার একাধিক নামী পুজোর প্রধান পৃষ্ঠপোষক হিসেবে রয়েছেন তৃণমূলের হেভিওয়েট নেতারা-উত্তর থেকে দক্ষিণ, সর্বত্র এক চিত্র।
EZCC-তেই ফিরছে বিজেপির দুর্গাপুজো!
এই প্রেক্ষাপটে বিজেপি চাইছে নিজস্ব উপস্থিতি জোরদার করতে। তাই নির্বাচনের এক বছর আগেই পুজোর আবহে রাজ্যবাসীর মন জয়ে ঝাঁপিয়ে পড়েছে গেরুয়া শিবির। EZCC-র দুর্গাপুজো এই কৌশলেরই বড় অংশ। ২০২০ সালে প্রথমবার এই সরকারি প্রতিষ্ঠানটিতে দুর্গাপুজোর আয়োজন করে বিজেপি। সেই সময় ভার্চুয়ালি পুজোর উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে পরবর্তী দু’বছর সেখানে আর পুজো হয়নি। ২০২৩ সালে ঐকতান চত্বরে নিজেদের উদ্যোগে নতুন পুজো করলেও তা ২০২৪-এ বন্ধ হয়ে যায়। এবার ফের দু’বছর পর সেই EZCC-তেই ফিরছে বিজেপির দুর্গাপুজো, আর উদ্বোধক স্বয়ং অমিত শাহ।

আরও পড়ুন: Weather Update: পুজোর আগেই জলে ভাসল শহর, এটাও কি মেঘভাঙা বৃষ্টি?
রাজনৈতিক মহলের ধারণা, উৎসবের আবহে মানুষের আরও কাছাকাছি পৌঁছানোর কৌশল নিয়েছে বিজেপি। ভোটের ঠিক আগে বাংলার সাংস্কৃতিক আবেগে গেরুয়া ছোঁয়া দিতে মরিয়া কেন্দ্রীয় নেতৃত্ব। এর আগে একাধিকবার রাজ্যে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। এবার তাঁর পরেই শাহ। পুজোর ছুতোয় বাংলার মাটিতে বিজেপির জনসংযোগে ঘুঁটি সাজাতে শুরু করেছে দিল্লি।


